মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে অসুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ
আক্কেলপুরে অসুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ
নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে দুরারোগ্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ইমাম হাসিম, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে অসুস্থ ছয়জন ব্যক্তির মাঝে প্রধান অতিথি ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।





আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
জয়পুরহাটে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে ২০তম এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপিত
জয়পুরহাটের কালাইয়ে আওয়ামীলীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা
জয়পুরহাটে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন
ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি
ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আক্কেলপুরে মানববন্ধন