মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রতিবন্ধীকে রিক্সাভ্যান প্রদান
খাগড়াছড়িতে প্রতিবন্ধীকে রিক্সাভ্যান প্রদান
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে প্রতিবন্ধী মো: কাদেরকে কর্মসংস্থানের উপকরণ হিসেবে রিক্সাভ্যান প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর পার্বত্য প্রেসক্লাব”র অস্থায়ী কার্যালয়ে এ রিক্সাভ্যান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক এড. মো: জসিম উদ্দিন মজুমদার।
পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা বলেন, সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও এ ধরনের ছোট ছোট মানবকল্যানে নিয়োজিত রাখার লক্ষ্য নিয়েই পার্বত্য প্রেসক্লাবের অগ্রযাত্রা। সেবার আত্মপ্রত্যয় নিয়ে আমরা সকলের সহযোগীতায় এগিয়ে যেতে চাই।
দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো. জুলহাস উদ্দিন বলেন, খাগড়াছড়ি সদরের শালবন এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল কাদের আংশিক দৃষ্টিপ্রতিবন্ধি। ঝালমুড়ি বিক্রি করে অন্ধ মা, এক পুত্র সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসার চলতো। করোনার করাল থাবায় বেকার হয়ে পড়ে কাদের। ঝালমুড়ি বিক্রির পুঁজি টুকুও হারিয়ে ফেলে সে। তাই অসহায় প্রতিবন্ধী কাদেরের পাশে সাহায্যের হাত বাড়িয়ে কর্মসংস্থানের প্রচেষ্টায় পার্বত্য প্রেসক্লাব।
রিক্সাভ্যান প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি সাংবাদিক যতন কুমার ত্রিপুরা, জেলা রেড ক্রিসেন্টের সদস্য, সাংবাদিক মো. দুলাল হোসেন, এড. নুর উল্লাহ হিরো, পার্বত্য প্রেসক্লাব’র অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক সুজন বড়ুয়া, সবুজ পাতার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আশেক উল্যাহ প্রমুখ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১