শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজারে মাদ্রাসার নিয়োগ নিয়ে সোস্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজারে মাদ্রাসার নিয়োগ নিয়ে সোস্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌলভীবাজারে মাদ্রাসার নিয়োগ নিয়ে সোস্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য

ছবি : সংবাদ সংক্রান্তমৌলভীবাজার প্রতিনিধি :: সম্প্রতি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার বিভিন্ন পদের নিয়োগ নিয়ে সোস্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পুর্ণ ভিত্তিহীন, দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের।
সোস্যাল মিডিয়ায় বিভিন্ন নামী বে নামী একাউন্ট হতে বৈধ নিয়োগকে প্রশ্নবিদ্ধ করতে একটি কু-চক্রীমহল কোন ধরণের তথ্য প্রমাণ ছাড়াই নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরণের অভিযোগ তুলে সোস্যাল মিডিয়ায় প্রচার প্রচারনা চালাচ্ছে, যা পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। পাশাপাশি এ ধরণের মিথ্যা অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল খলকুর রহমান ও মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ৭নং ফুলতলা ইউপির ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মাসুক আহমদকে জড়ানো হয়েছে, যা তাদের ও তাদের পরিবারের জন্য মানহানিকর ও বিভ্রান্তিকর।
এব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল খলকুর রহমান জানান, যারা মাদ্রাসার নিয়োগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যদি এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য প্রমাণ থাকে, তাহলে তা যথাযথ কর্তৃপক্ষকে সরবরাহ করবেন। সেক্ষেত্রে প্রশাসন চাইলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এসব ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হলো। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
সাগরনাল সি: আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি, ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ জানান, সম্প্রতি মাদ্রাসায় যারা চাকরি পেয়েছেন তারা সবাই যথাযথ যোগ্যতার প্রমান দিয়েই নিয়োগ পেয়েছেন, পদ প্রত্যাশিদের পরিক্ষা মাদ্রাসা বোর্ড কর্তৃক মনোনিতদের সম্মুখে নেওয়া হয়েছে । এখানে কোন নিয়োগ বানিজ্য হয়নি। যারা মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উল্লেখ্য, জুড়ী উপজেলার সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার ৫টি শুন্য পদে ৩০ জন চাকুরী প্রত্যাশীরা আবেদন করে। নিয়োগ পরিক্ষায় অংশগ্রহন করে ২১ জন। নিয়োগ পরিক্ষাটি গত ২২ সেপ্টেম্বর মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় অনুষ্টিত হয়। বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক গৃহীত পরিক্ষায় উপস্থিত ছিলেন, বোর্ডের অর্থ বিভাগের উপ-পরিচালক সামছুজ্জামান।





আর্কাইভ