বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩ মিঃ) “যু্িক্ত দিয়ে তর্ক করি, সবাই মিলে দেশ গড়ি” এই শ্লোগানের আলোকে শিক্ষার্থীদের যুক্তিবাদি হিসেবে গড়ে তোলার লক্ষে জিনিয়াস ডিবেটিং ক্লাব দিনব্যাপী এক বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে৷ কথন সাহিত্য সংস্কৃতিক সংসদের সহযোগিতায় ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়৷ ক্লাবের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে৷ পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়৷ জিনিয়াস ডিবেটিং ক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কথন সাংস্কৃতিক সংসদের সভাপতি ও ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান, সহ-সভাপতি রানা কর্মকার, অর্থ সম্পাদক রোবাইদ সুলতানা, সদস্য ফাতেমা খাতুন, সাংবাদিক নয়ন খন্দকার প্রমূখ৷ সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন উপজেলা শিক্ষা পরিদর্শক আব্দুল আলীম৷ শুভেচ্ছা বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি আসাদুল ইসলাম৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারী মোস্তফা ইবনে মাসুদ ও মহিলা বিষয়ক সম্পাদক মায়িশা ফাহমিদা দিশা ৷





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ