শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় সংগঠনের প্রতিবাদী অবস্থান
প্রথম পাতা » গাইবান্ধা » ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় সংগঠনের প্রতিবাদী অবস্থান
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় সংগঠনের প্রতিবাদী অবস্থান

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার গাইবান্ধা উত্তাল হয়ে ওঠে। জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদী অবস্থান ও ডিবি রোডে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে গাইবান্ধার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার প্রতিবাদী অবস্থান চলাকালে সংগঠনের জেলা সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ দিপু, জাতীয় যুব জোট জেলা সভাপতি সুজন প্রসাদ, জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, মোহাম্মদ আমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, নাট্য ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ।

প্রতিবাদী অবস্থানে বক্তারা বলেন, ধর্ষণকারীর কোন পারিবারিক-সামাজিক রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষণকারীর একটাই পরিচয় সে হায়েনা এবং জঘন্য অপরাধী। সেজন্য ধর্ষণ এবং নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোডে গণ উন্নয়ন কেন্দ্র, মহিলা পরিষদ, জলবায়ু পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটিসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বক্তারা দেশব্যাপী ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, হত্যার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানান। এদিকে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সাঘাটার বোনারপাড়ায়ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)