শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মানব পাচারের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও আইনানুগ ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ
প্রথম পাতা » চট্টগ্রাম » মানব পাচারের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও আইনানুগ ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ
বুধবার ● ৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানব পাচারের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও আইনানুগ ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ

ছবি : সংবাদ সংক্রান্তচট্টগ্রাম :: মানব পাচারের নামে ভারতে জিম্মি করে টাকা আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও অভিযুক্তের সাথে তাঁর ব্যক্তিগত পরিচিতির কথা বলে পরে বৈঠকের সময় দিয়ে অপরাধীকে পালাতে সাহায্য করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম হালিশহর থানার এসআই আশরাফুল আলমের বিরুদ্ধে।
ঘটনার বিবরণে জানা যায় হালিশহর থানার বাসিন্দা মো. আলাউদ্দিন (৫০) মোবাইল নাম্বার ০১৮১৮৩৭৫৭৪৪ , মো. শরীফ (৩০) মোবাইল নাম্বার ০১৮৮৬৯৯১৮৮১ , মো. খোকন (৩১) মোবাইল নাম্বার ০১৮১১১৮৩৮৮৩ গংরা সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে গিয়ে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে টাকা আদায় করে আসছে। এমনই এক চট্টগ্রামের বাসিন্দা ভুক্তভোগী ব্যক্তির সাথে লিখিত চুক্তি হয় যে, ভারত থেকে কানাডার ভিসা করিয়ে কানাডা পৌঁছার পর ১৫ লক্ষ টাকা মোঃ শরীফকে দিতে হবে। ভুক্তভোগী ব্যক্তি ওদের কথায় সরল বিশ্বাসে ভারতে যায় এবং সেখানে শরীফের ভারতীয় এজেন্টের তত্ত্বাবধানে একটা হোটেলে থাকে । ভারতে যাওয়ার তিনদিন পর মোঃ আলাউদ্দীন গংদের ভারতীয় এজেন্টের এক সদস্য এসে বলে- কানাডার দূতাবাসে সাবমিট করার জন্য ফাইল রেডি হয়েছে, ফাইল আনার জন্য তাদের ভারতীয় ট্রাভেল এজেন্সির মালিকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে একটা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ঢুকার সাথে সাথে ভুক্তভোগী ব্যক্তির মাথায় পিস্তল ধরে হাত-পা বেঁধে ৬/৭ জন ব্যক্তি মারধর শুরু করে এবং বলে যে ওদের কথা মতো না চললে ওরা হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেবে। জিম্মি করার ৪/৫ দিন পর তারা ভুক্তভোগীর মাথায় পিস্তল ঠেকিয়ে বাড়িতে অভিভাবকের কাছে ফোন করে বলতে বাধ্য করে যে, সে কানাডায় পৌঁছে গেছে চুক্তি মোতাবেক টাকা গুলো যেন মোঃ শরীফকে দিয়ে আসে। ফোন পেয়ে ভুক্তভোগীর পরিবারের লোকজন হালিশহর গিয়ে শরীফ,আলাউদ্দীন,খোকন গংদের ১৫ লাখ টাকা দিয়ে আসে যার প্রমাণ হিসেবে প্রতারকদের ভিডিও এবং লিখিত স্বীকারোক্তি আছে। টাকা পাওয়ার কয়দিন পর এক রাতে ভুক্তভোগীর চোখ বন্ধ করে গাড়িতে তুলে এবং রেলস্টেশনের সামনে ফেলে ওরা দ্রুত পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী ব্যক্তি বাংলাদেশে এসে দেখে মোঃ শরীফ সহ গংদের সবার ফোন বন্ধ। অনেক দিন পর মোঃ আলাউদ্দীন এবং মোঃ শরীফের খোঁজ ফেলে এরা লিখিতভাবে প্রতিশ্রুতি দেয় যে, ওরা এক সপ্তাহের মধ্যে এখানে নেওয়া ১৫ লাখ এবং ভারতে ছিনিয়ে নেওয়া ইউএস ডলার এবং জিনিসপত্রের মূল্য বাবদ ৩ লাখ টাকা সহ মোট ১৮ লাখ টাকা ফেরত দিয়ে দেবে। একসপ্তাহ পর যোগাযোগ করলে দেখা যায় ওরা পূর্বের বাসা ছেড়ে সটকে পড়ে অন্যত্র চলে যায় । এরপর ভুক্তভোগী ব্যক্তি হালিশহর থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন কিছুই করতে পারেনি। প্রায় দুই বছর পর প্রতারক মো. আলাউদ্দীনকে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) খোঁজ পাওয়া গেলে তাকে হালিশহর থানার এসআই আশরাফুল আলমের কাছে নিয়ে যাওয়া হলে, এসআই আশরাফুল আলম প্রতারক মো. আলাউদ্দীনকে তাঁর পূর্ব পরিচিত দাবি করেন এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও তাকে আইনের আওতায় না এনে মিমাংসা করে দেবার কথা বলে সে নিজের জিম্মায় ছেড়ে দেয় এবং গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় থানার বাহিরে একটা রেষ্টুরেন্টে বৈঠকের জন্য এসআই আশরাফুল আলম নিজেই স্থান ও সময় নির্ধারণ করেন এবং দুইপক্ষকে আসতে বলেন। নির্ধারিত সময়ে বাদি হাজির হলেও এসআই আশরাফুর আলমের জিম্মিতে থাকা বিবাদী প্রতারক মো. আলাউদ্দীন হাজির হননি। মো. আলাউদ্দীনকে হাজির না হওয়ার কারণ এসআই আশরাফুলের কাছে জানতে চাইলে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলেন। প্রতারক মোঃ আলাউদ্দীন নাকি উনাকে বলেছেন যে, আলাউদ্দিনের ভাগিনা আরেক প্রতারক মো. শরীফ যেহেতু চট্টগ্রামের বাহিরে আছে তাই তাকে ছাড়া বৈঠকে বসবেন না। আবার বলেন যে বৈঠকে আসলে প্রতারক মো. আলাউদ্দীন অপমানিত হওয়ার আশংকা করছেন, সেইজন্য আসছেন না বলে এসআই আশরাফুল আলমকে জানিয়েছেন । সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ থাকার পর এসআই আশরাফুল প্রতারক মো. আলাউদ্দীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগী ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেন । (মুক্তমত এ লেখাটির জন্য সম্পাদক দায়ী নয়)।





আর্কাইভ