বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারায় স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে ঘাতক স্বামী মোখলেছ মিয়াকে মৃত্যুদণ্ড ও একই সাথে ২০হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার ৮অক্টোবর দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।পরে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায়ের তারিখ থেকে ৭ কার্য দিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবে বলে আদালত জনিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৪ সালে আসামি মোখলেছ মিয়ার সাথে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার ফারুক মিয়ার কন্যা জান্নাত বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ১৮ মাস বয়সের একটি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য ঝগড়া বিবাদের সূত্র ধরে বিগত ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে ঘাতক মোখলেছ মিয়া তার স্ত্রী জান্নাত বেগমকে গলায় ওরনা পেঁচিয়ে হত্যা করে।
এ ঘটনায় জান্নাত বেগমের পিতা ফারুক বাদী হয়ে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা