শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে পুলিশের বিরুদ্ধে যুবকের ঘরে ইয়াবা রেখে চাঁদাবাজির অভিযোগ
তাড়াশে পুলিশের বিরুদ্ধে যুবকের ঘরে ইয়াবা রেখে চাঁদাবাজির অভিযোগ

তাড়াশ প্রতিনিধি :: (১৯ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ৮.১৫ মিঃ) সিরাজগঞ্জের তাড়াশ থানার উপ-পরিদর্শক (এস,আই) আল-মামুনের বিরুদ্ধে এক যুবকের ঘরে ইয়াবা রেখে সেটি উদ্ধারের নামে ৩০ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে৷
তাড়াশের আসানবাড়ি গ্রামের ভুক্তভোগী যুবক মামুন হোসেন জানান, ১৭ ফেব্রুয়ারী বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাড়াশ থানার এস, আই আল-মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়িতে এসে আমাকে ডাকতে থাকতে থাকে৷ দরজা খুলতে দেরি হওয়ায় লাথি দিয়ে দরজা ভেঙ্গে সে ঘরের মধ্যে প্রবেশ করে তল্লাসী চালাতে থাকে৷ কিছু না পেয়ে ফিরে যাবার সময় সোর্স হাফিজুল এসে ঘরের দরজার পাওপোস হাতাহাতি করে বলে এই যে স্যার কয়েকটি ইয়াবা পেয়েছি৷ এরপর মামলার ভয় দেখিয়ে তারা আমার কাছে ৪০ হাজার টাকা দাবী করেন৷ একপর্যায়ে ৩০ হাজার টাকা দিয়ে বাকি ১০ হাজার টাকা পরে দেয়ার শর্তে তারা আমাকে রেখে চলে যায়৷ তিনি আরও বলেন, পুলিশের সোর্স হাফিজুল আমার আপন ভগ্নিপতি৷ পারিবারিক দ্বন্ধ থাকার কারনে আমার কাছ থেকে টাকা নেয়ার জন্য সে পরিকল্পিত নাটক সাজিয়ে পুলিশ এনে প্রতারনা করে টাকা নিয়েছে৷
এ বিষয়ে তাড়াশ থানায় সদ্য যোগদানকারী উপ-পরিদর্শক আল-মামুন ১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মোবাইলে বলেন, সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালালেও কোন ইয়াবা উদ্ধার বা ৩০ হাজার টাকা লেনদেন হয়নি৷ সোর্স হাফিজুল পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা নিয়েছে কি-না আমার জানা নেই৷
বিষয়টি জানতে সোর্স হাফিজুর রহমানের ব্যবহৃত মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে৷
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টি,এম আমিনুল ইসলাম জানান, অভিযান ও ঘুষ গ্রহনের বিষয়টি শুনেছি৷ ঘটনার সত্যতা উত্ঘাটনের জন্য আজ (শুক্রবার) সন্ধ্যায় এস,আই আল-মামুন, সোর্স হাফিজুর ও ভুক্তভোগী যুবক মামুনের সাথে যৌথ বৈঠকের চেষ্টা করছি৷ ঘটনা সত্য হলে এস,আই আল-মামুনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা