শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রবির গ্রাহক ভোগান্তি চরম পর্যায়ে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রবির গ্রাহক ভোগান্তি চরম পর্যায়ে
শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রবির গ্রাহক ভোগান্তি চরম পর্যায়ে

---
উখিয়া প্রতিনিধি :: বাংলাদেশের ৩য় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানী রবির গ্রাহকরা ভোগান্তির চরম পর্যায়ে দিনাতিপাত করছেন৷ নেটওয়ার্ক বিপর্যয়, নিবন্ধিত সিম বিনা কারণে স্থগিত, থ্রী-জির নামে ইন্টারনেটের মন্থর গতি সহ নানামুখী প্রতারণা অব্যাহত রয়েছে৷

একদিকে নেটওয়ার্ক থাকার পরও কল না যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রবির সাধারণ গ্রাহকদের৷ অন্যদিকে ইন্টানেটের মন্থর গতির কারণে অফিসিয়াল কাজকর্ম করাও দুরূহ ব্যাপার হয়ে পড়েছে৷ যেহেতু রবি জোন হিসেবে উখিয়ার প্রায়ই মানুষ প্রথম থেকে রবি নাম্বার ব্যবহার করলেও সম্প্রতি রবির ভোগান্তিতে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ গ্রাহক৷

অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক পলাশ বড়ুয়া বলেন, আমার ব্যক্তিগত নামে নিবন্ধিত দীর্ঘদিনের পুরোনো নাম্বারটি ০১৮১৮৫৬৪৮১৫ বিনা কারণে সাময়িক স্থগিত করলে সিমটি চালু করার জন্য প্রাথমিক পর্যায়ে কোটবাজার কাষ্টমার কেয়ার এবং পরবর্তীতে কক্সবাজার কাষ্টমার কেয়ারে গিয়ে অভিযোগ করে আসি৷ ৭২ ঘন্টার মধ্যে ভেরিফাই করে চালু করার কথা থাকলেও এখনো পর্যন্ত চালু হয়নি৷ ফলে নতুন বায়োমেট্রিক পদ্ধতিতে পুনরায় ০১৮১৯৮৭৮৬১৭ নাম্বারের সিমটি ক্রয় করি৷ ৮-১০দিন ব্যবহারের পর এই সিমটিও স্থগিত করা হলে সর্বশেষ ১৭ ফেব্রুয়ারী পুন: অভিযোগ করি যার ফরম নং- ১০৭৬৪৪৭২৷ এ সময় জানতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ বলেন, সিম স্থগিত করার ব্যাপারে তাদের কোন হস্তক্ষেপ নেই৷ বিষয়টি বিটিআরসি নিয়ন্ত্রণ করছে বলে তিনি জানান৷

রবি কর্মকান্ড নিয়ে পলাশ বড়ুয়া আরো অভিযোগ করে বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামীয় ০১৮২৮২২১৭০২ নাম্বারটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসলেও আমাকে জ্ঞাত না করে রবি কোম্পানীর এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজসে আমার ব্যবহৃত নাম্বারটি অন্য আরেকজনের নিকট হস্তান্তর করে৷ ফলে প্রতিনিয়ত ঘটছে বিপত্তি৷ ওই নাম্বারে ফোন করে কেউ আমাকে খোঁজ করলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অশালীন আচরণ করছে বলে এমন অভিযোগ করেন কক্সবাজার আলো ডটকম এর নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম, ইনানী পে-বল স্টোন সী-রিসোর্টের ম্যানেজার মাঈন উদ্দিন, যুবলীগ নেতা রাজিব বিশ্বাস, এনজিও কর্মী টিংকু বড়ুয়া, আবুল কাশেম সহ প্রমুখ৷ এ বিষয়ে মৌখিক অভিযোগ করা হলে কোটবাজারস্থ রবি অফিসের কর্মকর্তারা সিমটি পুনরায় আমাকে প্রদানের আশ্বস্থ করলেও এখনো পর্যন্ত তা করেনি ফলে সমস্যা দিন দিন বেড়েই চলেছে৷ তাছাড়া ৩টি নাম্বারেই বিকাশ হিসাব চালু আছে সেই সুবাধে একাউন্টে সঞ্চিত টাকাও আছে৷ তিনি রবি কর্মকর্তাদের অবৈধ ভাবে হস্তান্তরকৃত ০১৮২৮২২১৭০২ নাম্বারে কোন ধরণের লেনদেন কিংবা ফোন করে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান৷ এ ব্যাপারে তিনি রবি কোম্পানীর নামে মামলার রুজু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান৷

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আবরার শাওন রোস্তম বলেন, গত দুইদিন ধরে রবি গ্রাহকরা চরম দুর্ভোগে আছি৷ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং অনলাইন সংবাদপত্র পড়া সহ ভার্সিটি সংক্রান্ত তথ্য  পেতে নানামুখী সমস্যায় দিনাতিপাত করছি৷

স্থানীয় সাংবাদিক এম এস রানা জানান, রবির নেটওয়ার্ক বিপর্যয়ের ফলে অফিসের কোন কাজকর্ম করাই সম্ভব হচ্ছে না৷ ফলে এখন অন্য অপারেটর ব্যবহার করার চিন্তা করতে হচ্ছে৷

নেটওয়ার্ক বিপর্যয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে রবির কাস্টমার কেয়ার ও উখিয়ার জোনাল অফিসের কর্মকর্তারা কোন প্রকার সদুত্তর দিতে পারে নি৷ বরং রবির কাস্টমার কেয়ারে লাইনে থাকা কথা বলে টাকা গুলো কেটে নেওয়া হচ্ছে বলে ও অভিযোগ পাওয়া গেছে৷

রবির এই চরম নেটওয়ার্ক বিপর্যয় অব্যাহত থাকে অতিশীঘ্রই গ্রাহক হারাতে পারে বলে আশংকা প্রকাশ করেন খোদ উখিয়ার রবি অফিসের কর্মকর্তারা৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)