বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ
রামগড়ে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী (১৭) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (২ নভেম্বর) এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের শালদা এলাকার জনৈক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে টিপু(২২) নামে এক যুবক বাড়ির পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত টিপু মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের মুসলিমপাড়ার মানিক মিয়ার ছেলে।
ভিকটিমের বাবা অভিযোগ করে বলেন, মোবাইল ফোনে পরিচয় হওয়ার পর ৩/৪ মাস ধরে টিপু তাদের বাড়িতে আসা যাওয়া করতো। মা-বাবা বাড়িতে না থাকলে সে এসে মেয়ের সাথে দেখা করতো।
রবিবার (১নভেম্বর) দুপুরে মেয়েটি বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে গেলে টিপু কথা আছে বলে তাকে পাশের জঙ্গলে ডেকে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় মেয়ের আর্ত-চিৎকারে লোকজন এগিয়ে এলে টিপু দৌঁড়ে পালিয়ে যায়।
রামগড় থানার ওসি (তদন্ত) মো. মুনির হোসেন বলেন, ভিকটিম ও তার বাবা সোমবার সকালে থানায় অভিযোগ করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ভিকটিমের বাবা নিজে এ মামলার বাদি। ভিকটিমকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ডাক্তরী পরীক্ষা করানো হয়েছে এবং ভিকটিম ম্যাজিস্ট্রেট আদালতে ২২ধারায় জমানবন্দি দিয়েছে। আসামীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১