শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য প্রেসক্লাবের উদ্দ্যেগে যৌতুকবিহীন বিয়ে
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য প্রেসক্লাবের উদ্দ্যেগে যৌতুকবিহীন বিয়ে
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য প্রেসক্লাবের উদ্দ্যেগে যৌতুকবিহীন বিয়ে

ছবি : সংবাদ সংক্রান্ত---আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে স্থানীয় পেশাজীবি সাংবাদিকদের অন্যতম সংগঠন পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার উদ্দ্যোগে অসহায় এক মেয়ের যৌতুক বিহীন বিবাহের আয়োজন করা হয়েছে।

আজ রবিবার ৮ নভেম্বর দুপুরে খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদ মাকের্টস্থ ২য় তলায় অস্থায়ী কার্যালয়ে এ বিয়ের আয়োজন করে পার্বত্য প্রেসক্লাব।

কাজী হাফেজ মাওলানা মো. ইসমাইল হোসেন এ বিবাহ রেজিস্ট্রেশন করেন।

৪ লক্ষ টাকার কাবিন নামায় যৌতুক বিহীন এ বিয়ের নায়ক রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে জামশেদ আলম।

কনে মোছাম্মৎ সহিদা আক্তার খাগড়াছড়ি শালবনের সাহেব আলীর মেয়ে।

বাঘাইছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন এবং খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন বিয়েতে স্বাক্ষী হিসেবে কাবিন নামায় স্বাক্ষর করেন।

বাঘাইছড়ির বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাক এর ৪কন্যা ও ১ ছেলের মধ্যে জামশেদ চতুর্থ সন্তান।

জামশেদের ৪ বোনের একজন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, দুইজন বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত, সবার ছোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে লেখাপড়া শেষ করে চাকুরীর প্রস্তুতি নিচ্ছেন।

জামশেদ স্নাতক পর্যন্ত পড়ালেখা করেছেন।

যৌতুকবিহীন বিয়ের ব্যাপারে জামশেদ বলেন, যৌতুকের জন্য অনেক মেয়েকে যথাসময়ে বিয়ে দিতে পারেন না অভিভাবকরা। ছোটবেলা থেকে এধরনের অনেক ঘটনা আমাকে পীড়া দিতো। আমার যথেষ্ট সহায় সম্বল আছে। আমার এ যৌতুক বিহীন বিয়ে দেখে আরো অনেক যুবক এগিয়ে আসবেন এটাই আমার প্রত্যাশা।

পার্বত্য প্রেসক্লাবের সাংবাদিক ভাইয়েরা এবং আমার খালাত ভাই কামাল হোসেন, বোন লিলি ইসলাম, মিনা ইসলাম, মনি ইসলাম ও সুমা ইসলামের সার্বিক সহযোগীতায় আমি এ বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি সহিদা আক্তারের সাথে আজীবন যাতে সুখে শান্তিতে সংসার জীবন অতিবাহিত করতে পারি এজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

বিবাহ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা বলেন, শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এধরনের সামাজিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করাই পার্বত্য প্রেসক্লাবের মূল লক্ষ্য।

পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন উল্লেখ করেন, করোনা দুর্গত মানুষের মধ্যে খাদ্যশস্য বিতরন, প্রতিবন্ধীদের কর্মসংস্থানে সহযোগীতা, গৃহহীনদের গৃহ নির্মাণ, বেকারদের মধ্যে হাঁস-মুরগী বিতরণের মতো অনেক জনকল্যানমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিবাহ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো: শাহজাহান, রেশম উন্নয়ন বোর্ডের ম্যানেজার সিদ্ধার্থ শংকর চৌধুরী, শালবনের প্রবীন ব্যক্তিত্ব মাওলানা মো: সিরাজুল ইসলাম, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, পার্বত্য প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সুজন বড়ুয়া, বকুল বিকাশ চাকমা, লোকমান হোসেন, নুর মোহাম্মদ, আশেক উল্ল্যাহ, দৈনিক জনতা পত্রিকার সাংবাদিক ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম হৃদয়, মো. মফিজুল ইসলাম এবং বর-কনে উভয় পক্ষের শতাধিক আত্মীয়স্বজন ।

পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার আয়োজনে দুপুরে প্রীতিভোজের মধ্য দিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।

খাগড়াছড়িতে আইডিইবি’র সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য র‍্যালী

খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে গণপ্রৌকশল দিবস-২০ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সূবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা হয়েছে।

‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে দিবসটি গণপ্রকৌশল দিবস ও সুবর্ণ জয়ন্তী হিসেবে কর্মসূচী উদযাপন করে আইডিইবি খাগড়াছড়ি জেলা শাখা।

আজ রবিবার ৮নভেম্বর সকাল ১০টায় কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ির আইডিইবি ভবনে র‌্যালীপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইডিবি’র সভাপতি প্রশান্ত কুমার হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের জেলা নির্বাহী কমিটির সভাপতি চাইথোয়াই মারমা,আইডিবি’র সেক্রেটারি ছাদেকুর রহমান, ইন্জিনিয়ার(কাউন্সিলর) মো. আব্দুল মজিদ, ইন্জিনিয়ার মো. খোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, গণপূর্ত, সড়ক ও জনপথ, এলজিইডি, কৃষি উন্নয়ন কর্পোরেশণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সমূহের প্রকৌশলীগণ।

তাছাড়া খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খাগড়াছড়ি ভোকেশনাল ইনস্টিটিউট এর শিক্ষক ও ছাত্র/ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)