বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত-২
কাপ্তাইয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত-২
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা৷ (৩২)। নিহত ধনঞ্জয় হলেন গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে এবং সুভাষ তনচংগ্যা হলেন রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়ার গ্রামের মৃত কালাচান তনচংগ্যার ছেলে, তিনি পরিবার নিয়ে ওয়াগ্গা ইউনিয়ন এর কাঠালতলি গ্রামে বসবাস করতো।
আজ বুধবার ১১ নভেম্বর রাত ৩ টায় ওয়াগ্গা ইউনিয়ন এর গর্জনিয়া এলাকায় এই সন্ত্রাসী ঘটনা ঘটে। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তাদের গুলি করে পালিয়ে যায়। এইসময় নিহত সুভাষ তনচংগ্যা তার বাড়িতে অবস্থান করছিলেন বলে থানা সুত্রে জানা যায়। নিহত সুভাষ এর গাঁয়ে ২ টি এবং ধনঞ্জয় তনচংগ্যার গাঁয়ে ৫ টি গুলির দাগ ছিলো বলো জানান ওসি। ঘটনাস্থলে তাদের মৃত্যু ঘটে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার ও ওসি নাসির উদ্দীন জানান, পাহাড়ের প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারে এই হামলা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে বুধবার সকালে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউছার এবং কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ও থানা পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে প্রেরণ করেছেন।





রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার