বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাউজানে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নয়ন বড়ুয়া, রাউজান :: নানা আয়োজনে মধ্যদিয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে রাউজানে। এই উপলক্ষে রাউজান উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ১১ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় র্যালীটি রাউজান মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাউজান উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালীতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডের শত শত যু্বলীগ নেতাকর্মীরা মাথায় টুপি ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
এ বিশাল র্যালীতে নেতৃত্ব দেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল।
রাউজান উপজেলার আওয়ামী যুবলীগের র্যালী শেষে শুরু হয় বিনাজুরী ইউনিয়ন আওয়ামী যুবলীগের মোটর শোভাযাত্রা। বিনাজুরী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু মানিক বিকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক পল্টন দেব এর নেতৃত্বে প্রায় অর্ধ-শতাধিক মোটর সাইকেল রাউজান মুন্সির ঘাটা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গহিরা, পশ্চিম বিনাজুরী, কাগতিয়া বাজার, লেলাংগারা এবং বিনাজুরী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার রাউজান মুন্সির ঘাটা দলীয় কার্যালয়ের সামনে এসে মোটর শোভাযাত্রাটি শেষ হয়।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল