শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তৃতীয় দিনে কালেক্টরেট সহকারীদের পূর্ণ দিবস কর্মবিরতি
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তৃতীয় দিনে কালেক্টরেট সহকারীদের পূর্ণ দিবস কর্মবিরতি
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে তৃতীয় দিনে কালেক্টরেট সহকারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

ছবি : সংবাদ সংক্রান্তমুহাম্মদ আতিকুর রহমান (আতিক),স্টাফ রিপোর্টার :: বিভাগীয় কমিশনারের কার্যালয়ের, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো গাজীপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।

আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বাকাসসের ডাকে ১৫ নভেম্বর রবিবার থেকে শুরু হওয়া সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি লাগাতর চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। দাবি বাস্তবায়িত না হলে আগামী ৫ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিস সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন বিলকিছ লায়লা, সাবিনা সুলতানা, আসমা আক্তার প্রমুখ।

বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম বলেন, আমরা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহে কর্মরত আছি। আমরা ২০০১ সাল থেকে আমাদের পদ-পদবী পরিবর্তনের দাবী করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে আমাদের পদ-পদবি পরিবর্তনের সংক্রান্ত সার সংক্ষেপ স্বাক্ষর করেছেন। কিন্তু ইতিমধ্যে আমাদের পদ পরিবর্তন হয় নাই। মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ের কমপক্ষে ২২টি প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড উন্নতিকরণ করা হয়েছে। কিন্তু জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা যারা কর্মরত আছি। আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, আমাদের দাবী পূরণ করা হচ্ছে না। আমাদের এখানে অনেক শিক্ষিত ছেলে আছে আমরা সকল মন্ত্রণালয়ের কার্যক্রম আমরা মাঠ পর্যায়ে সম্পন্ন করি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল কার্যক্রম আমরা করে থাকি। অন্যদের পরিবর্তন হচ্ছে, আমরা এতো কাজ করি কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের অঙ্গিকার হচ্ছে দেশ সমতল হবে। সকল কর্মকর্তা কর্মচারীদের সমন্বয় হবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেই সমন্বয়ের আওতায় নেওয়া হচ্ছে না। মন্ত্রণালয়ের কোথায় সেই সমস্যা আছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কর্মচারীদের বিবেদ সৃষ্টি করতে চায় কিনা? সেটা আমরা বুজতে পারছি না। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে এবং আমাদের পদ পরিবর্তন উন্নতিকরণ করা হবে। ইনশাআল্লাহ। সমাবেশে গাজীপুর কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)