শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আইনজীবী সহকারীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আইনজীবী সহকারীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে আইনজীবী সহকারীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে এক আইনজীবী সহকারীর মাদক ব্যবসা, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে সদর উপজেলার রূপসিয়া গ্রামের মানুষ। শাহিন খান নামে ওই আইনজীবী সহকারীর (মহুরী) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন অত্যাচার নির্যাতনের শিকার এলাকবাসী।
মানববন্ধনকারীরা অভিযোগ করেন, রূপসিয়া গ্রামের ইউসুফ আলী খানের ছেলে শাহিন খান (৩৫) এলাকায় চিহ্নিত একজন মাদক কারবারি। তাঁর কাছে কেউই নিরাপদ নয়। দীর্ঘদিন ধরে নারীদের ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে আসছে শাহীন। এসব কাজে কেউ বাঁধা দিলে, তার ওপর শুরু হয় নির্যাতন-নিপীড়ন। সোমবার রাতে শাহিন খান প্রতিবেশী হানিফ হাওলাদারকে কুপিয়ে আহত করে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহিনের সন্ত্রাসী কর্মকান্ড, মাদক কারবার ও ইভটিজিংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মানুষ। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রূপসিয়া গ্রামের বাদল হাওলাদার, আলেয়া বেগম, ফিরোজ মুন্সি ও সোহাগ হাওলাদার। রূপসিয়া গ্রামের বাদল হাওলাদার বলেন, শাহিন খান এলাকার নিরিহ মানুষদের নানাভাবে হয়রানি করে আসছেন। সোমবার স্থানীয় এক নারীকে দিয়ে আমার নামে এবং একই গ্রামের পলাশ মুন্সি, রাহাত খান ও হানিফ হাওলাাদারের নামে একটি নারী নির্যাতনের মামলা করায় শাহিন। মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে, সে হামলা চালায়। তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহিন খান বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি আমাকে মারধর করেছে, এখন উল্টো আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। একজন আইনজীবী সহকারী বলেন, আমরা মহুরীগিরি করে কোন রকম দুই বেলা ভাত খেতে পারি না, আর শাহীন থানা পুলিশ ও ডিবি পুলিশকে ম্যানেজ করে মাদক মামলার আসামীদের নিজের কবজায় এনে জামিন করিয়ে পরবর্তিতে মাদকব্যবসায়ীদের ব্যবসায় অর্থ খাটিয়ে লাখ লাখ টাকার মালিক হয়েছে । শাহীনের তিনটি মোটরসাইকেল ও দুইটি ম্যাজিক গাড়ী রয়েছে।

ঝালকাঠিতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি সমাবেশ

ঝালকাঠি :: ঝালকাঠিতে কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) তৃতীয় শ্রেণির কর্মচারীদের টানা ১৫ দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি চলছে। আজ মঙ্গলবার তৃতীয় দিনের কর্মবিরতি চলাকালে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল ও সমাবেশ করছেন তাঁরা। ফলে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়, ভূমি কার্যালয় ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের সব ধরণের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই এসব দপ্তরে কাজে এসেও কর্মবিরতির কারণে ফিরে যাচ্ছেন। কালেক্টরেটে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে ১৫দিনের কর্মবিরতি শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের বারান্দা অবস্থান নিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন শুরু করেন। সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, ডিসির সিএ মো. মাইনুল হাসান রিয়াদ, জহিরুল ইসলাম, গিয়াস মৃধা ও শাহাদাত হোসেন তালুকদার। সভায় বক্তরা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। দীঘদিন ধরে তারা পদ ও বেতনবৈষম্যের শিকার হয়ে আসছেন। ভূমি অফিসের তহশীলদারদের পদ-পদবি ও বেতন স্কেল পাঁচ ধাপ বাড়ানো হলেও তাদের পদ ও বেতন স্কেলের কোন পরিবর্তন হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।





ঝালকাঠি এর আরও খবর

পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)