শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে জমি সংক্রান্ত জেরে আহত-১৫
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে জমি সংক্রান্ত জেরে আহত-১৫
রবিবার ● ২২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে জমি সংক্রান্ত জেরে আহত-১৫

---জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটের কালাইয়ে একই গ্রামে পৃথক পৃথক ঘটনায় জমি সংক্রান্ত জেরে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল পর্যন্ত কালাই উপজেলার বিনইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, কালাই উপজেলার বিনইল গ্রামের আফজাল হোসেনের পরিবারের সঙ্গে শাহজাহান সরকারের পরিবার, নিজাম উদ্দিনের পরিবারের সাথে আব্দুস সাত্তারের পরিবার, মরিয়মের পরিবারের সাথে আবু বক্কর সিদ্দিকের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক পৃথক ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় জমির বিভিন্ন ফলের গাছ কেটে ফেলা সহ অন্যান্য ক্ষতি সাধন এবং ১৫ জন আহত হয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

আফজাল হোসেন বলেন, আমি বৈধভাবে ৭ শতক জমি ক্রয় করি। সেই জমিতে শাহজাহান ও তার দলবল অবৈধ ভাবে জোর পূর্বক ঘর নির্মাণ করতে আসলে আমরা বাঁধা প্রদান করি। এসময় তারা আমাদেরকে মারার জন্য আসে। পরে থানাতে অভিযোগ করলে থানার অফিসার তদন্ত করে শাহজাহানদের বিরুদ্ধে আদালতে একটি নন এফআইআর প্রসিকিউশন দাখিল করেন। প্রসিকিউশনের মামলাটি আদালতে বিচারাধীন আছে। তারপর খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে আমার পরিবারের সদস্যদের উপর লাঠি, শাবল, রড, হাসুয়া দিয়ে এলোপাতারি মারধর করে আমাকে ও আমার শ্বাশুড়ি নূর জাহানকে আহত করে। গুরুতর অবস্থায় আমার শ্বাশুড়ি কালাই হাসপাতালে ভর্তি আছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম ভাবে হুমকির মধ্যে আছি। তারা যেকোন সময় আমাদের ক্ষতি করতে পারে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

কালাই থানার তদন্ত পরিদর্শক আব্দুল মালেক জানান, এ সময়ে ধান কাটা ও আলু রোপণ চলছে। এ কারণে জমি সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধগুলো দেওয়ানী মকর্দমার মধ্যে পড়ে। আমাদের হচ্ছে ফৌজদারি অপরাধ। আইনশৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে এ বিষয়ে আমরা পদক্ষেপ নেই। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ