রবিবার ● ২২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশ
রাউজানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশ
আমির হামজা, রাউজান :: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার নতুন করে মাস্ক পরার যে নির্দেশনা দিয়েছেন তার পুরোপুরি বাস্তবায়নে মাঠে নেমেছে রাউজান থানা পুলিশ। আজ রবিবার ২২ নভেম্বর বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী জনগণকে মাস্ক বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচিসহ মাস্ক পরা কার্যক্রম পরিচালনা করেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। রাউজান থানা গেইট সংলগ্ন দোকান ও কাচা বাজার থেকে শুরু করে ফকিরহাট বাজার হয়ে মুন্সিরঘাটা পর্যন্ত কাঁচা বাচার, মুদির দোকান, বিপনী বিতান, ঔষধের দোকানের ব্যবসায়ী, ক্রেতা, ইমাম-মোয়াজ্জীন, ভবঘুরে, রিকশা চালক, পরিবহন শ্রমিক ও চালক, যাত্রী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যাদের মুখে মাস্ক ছিলনা তাদের মাস্ক পরিয়ে দেন রাউজান থানার ওসি। এই কর্মসচীতে প্রায় ২শতাধিক জনগণকে মাস্ক পরানো হয়। এ সময় ওসির সঙ্গে ছিলেন রাউজান থানার পুলিশ পরিদর্শক অলি উল্লাহ, রাউজান থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন, এ এসআই সুজন চন্দ্রপাল প্রমূখ।





হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন