শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় চলছে গাড়ীর হেলপার বাদশা’র রাম-রাজত্ব, নেপথ্যে ইয়াবা
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় চলছে গাড়ীর হেলপার বাদশা’র রাম-রাজত্ব, নেপথ্যে ইয়াবা
রবিবার ● ২২ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় চলছে গাড়ীর হেলপার বাদশা’র রাম-রাজত্ব, নেপথ্যে ইয়াবা

ছবি : সংবাদ সংক্রান্তপলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় প্রাইভেট পরিবহণ খাতে চলছে বাদশা’র রাম-রাজত্ব। নেপথ্যে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ নুর মোহাম্মদ বাদশা প্রকাশ সী-লাইন বাদশা’র বিরুদ্ধে। সে কয়েক বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিকসহ অঢেল সম্পদের মালিক বনে গেছে। এমনকি তার কথা ছাড়া যাত্রীবাহী একটি সী-লাইন কিংবা কক্স-লাইন সড়কে চলে না।

অনুসন্ধানে জানা গেছে, রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার ছৈয়দ নুর মিস্ত্রীর ছেলে নুর মোহাম্মদ বাদশা প্রকাশ সী-লাইন বাদশা একই এলাকার মৃত মো. কালুর ১২০ শতক জায়গা জোর পূর্বক দখল করে কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছে বহুতল ভবন। যেখানে প্রতি রাতে বসে ক্যাসিনোর মতো জুয়ার আসর। বিলাসবহুল ভবনের চর্তুপার্শ্বে রয়েছে সিসি ক্যামেরার মতো আধুনিক ডিভাইস।

নাম প্রকাশে অনিচ্ছুক গাড়ীর মালিকরা বলছে বাদশা একক ভাবে পুরো পরিবহণ সেক্টরকে জিম্মি করে রেখেছে। নতুন কোন গাড়ী লাইনে সার্ভিস দিতে গেলে অফেরতযোগ্য ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় বাদশা। এছাড়াও প্রতি গাড়ী থেকে দৈনিক সর্বনিন্ম ২৩০টাকা বিনা রশিদে আদায় করার অভিযোগ করেছে ভুক্তভোগীরা। যা মালিক কিংবা শ্রমিক সংগঠনের সদস্যদের কল্যাণে একটা টাকাও ব্যয় করা হয় না।

সুত্রে জানা গেছে তার নামে-বেনামে অঢেল সম্পদের পাশাপাশি ৮টি পাবলিক বাস (কক্স লাইন, সী-লাইন), ১টি নোহাসহ বর্তমানে কোটি-কোটি টাকার মালিক এই বাদশা।

কেউ কেউ বলছে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতার ছত্রছায়া থেকে বাদশা ইয়াবা কারবার করে কয়েক বছরের ব্যবধানে অস্বাভাবিক সম্পদের মালিক বনে গেছে।

প্রায় সময় তার পরিচালিত সী-লাইন এবং কক্স লাইনে করে পাচারের সময় মরণনেশা ইয়াবা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ লিংকরোড থেকে ২ হাজার ৩৫০পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করে।

অপরদিকে সম্প্রতি উপজেলা প্রশাসনের নাকের ডগায় সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সংবাদের প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদশা’র বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।

তাদের মধ্যে সেলিম চৌধুরী নামে একজন লিখেছেন, “পরিবহণ সন্ত্রাসী বাদশা’র অনুমতি ছাড়া উখিয়া-টেকনাফে কেউ পরিবহণ ব্যবসা পরিচালনা করতে পারেনা। বাদশাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে জেলার একজন সাংঘাতিক ও পাহাড় খেকো ভূমিদস্যু।”

আমিনুল হক আমিন নামে একজন লিখেছেন, “দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে কুখ্যাত ইয়াবা চোরাচালান কারবারী বাদশা কাদের মদদপুষ্ট তা খতিয়ে দেখা হউক।”

গফুর মিয়া চৌধুরী বলেছেন, “এ সরকারের আমলেই জবরদখলকারী বাদশা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বলে গেছে। ইয়াবার বিষয়টি খতিয়ে দেখা হউক।”

পালংখালীর যুবলীগ নেতা এতমিনানুল হক লিখেছেন, গাড়ীর হেল্পার থেকে শ্রমিক নেতা সেজে হঠাৎ কোটিপতি হওয়া লাইনম্যান বাদশা’র খুঁটির জোর কোথায় ?

উখিয়া বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আনিনুল ইসলাম লিখেছেন, সমাজের বাস্তবচিত্র তুলে ধরায় সাংবাদিক শহীদের উপর হামলা করাসহ গাড়ীর হেলপার থেকে শ্রমিক নেতা সেজে হঠাৎ কোটিপতি হওয়া লাইনম্যান বাদশা’র দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে কথা বলতে নুর মোহাম্মদ বাদশা ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮১৯৮৬৫০২২ একাধিকবার যোগাযোগ করে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিতে কাজ করছে উখিয়া থানা পুলিশ। মাদক কারবারীদের পুরাতন ও নতুন তালিকা ধরে অভিযান শুরু হয়েছে।





কক্সবাজার এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)