বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে গাছের চারা ও মাস্ক বিতরণ
ত্রিশালে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে গাছের চারা ও মাস্ক বিতরণ
ত্রিশাল প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ৬ নং ওয়ার্ড নওধার মাদ্রাসা মাঠে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিনা মূল্যে গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বুধবার ২৫ নভেম্বর প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে মাঝে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুছ ত্রিশাল এস এফ পিসি, ময়মনসিংহ বন বিভাগ, সভাপতিত্ব করেন ত্রিশাল অনলাইন প্রেসক্লা সভাপতি মো. এনামুল হক,অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন শামীম, এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ আনোয়ার সাদাত জাহাঙ্গীর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান( রনি),প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফাহাদ বিন সাঈদ,দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ