শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » আমন ফসলে কারেন্ট পোকার আক্রমন কৃষক দিশেহারা
প্রথম পাতা » কৃষি » আমন ফসলে কারেন্ট পোকার আক্রমন কৃষক দিশেহারা
বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমন ফসলে কারেন্ট পোকার আক্রমন কৃষক দিশেহারা

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোড়েলগঞ্জ- শরণখোলায় চলতি আমন মৌসুমে আমন ধানে কারেন্ট পোকার প্রার্দুভাব দেখা দিয়েছে। ফসলহানির সম্ভাবনার আংকায় রয়েছে সাধারণ কৃষক। সচেতনাতায় কৃষি দপ্তরের মাইকিং লিপলেট বিতরণ।

সরেজমিনে উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন নিশানবাড়িয়া, জিউধরা, বারইখালী ও বহরবুনিয়া ইউনিয়নের চলতি আমন মৌসুমে এবারে ৭ হাজার ১১০ হেক্টর জমিতে কৃষক আমন ধানে চাষাবাদ করেছেন। সমস্ত মাঠ জুড়ে মাঠের পর মাঠ সোনালী ফসলের সমারহ। কৃষকের মুখে হাসি দেখা দিলেও আজ তাদের সেই কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবেন কিনা আশংকায় রয়েছেন তারা।
আর মাত্র ২/৩ সপ্তাহের পরে এ এলাকার প্রতিটি কৃষক তাদের কাঙ্খিত আমন ধান কেটে ঘরে তোলার কথা। হঠাৎ করে দেখা দিয়েছে এ ইউনিয়নগুলোর অধিকাংশ ফসলি জমিতে কারেন্ট পোকার আক্রমন।

কথা হয় কৃষক অরুন হালদার, বিপ্লব মাঝি, মোজাম্মেল শেখ, আবুল কালাম, এনায়েত করিম ফকির সহ একাধিক কৃষকের সাথে তারা বলেন, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অতিরিক্ত লবণাক্ততার কারনে অন্য কোন ফসল উৎপাদন করতে পারেনা তারা। বছরের এ আমন মৌসুমের ওপর নির্ভরশীল পরিবার পরিজনের খোরাখ মিটিয়ে বাকি ধান বিক্রি করে চলতে হয় কৃষকদের। গত বছরের এ কারেন্ট পোকার ফসলহানি ক্ষতি পুশিয়ে উঠত না উঠতেই এ বছরেও দেখা দিয়েছে এ পোকা। এ যেন মরার ওপর খরার ঘা।

সংশ্লিষ্ট ইউনিয়গুলোর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, শফিকুর রহমান লাল, জাহাঙ্গীর আলম বাদশা, রিপন তালুকদার জানান, এ কারেন্ট পোকার আক্রমনের বিষয়টি কৃষকরা তদের জানিয়েছেন। সরকারিভাবে কৃষকদের বিনামূল্যে প্রতিশোধক কীটনাশক সরবরাহ করে ফসল রক্ষা জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান তারা।

এ দিকে কৃষি অফিস সূত্রে জানাগেছে, নিশানবাড়িয়া ইউনিয়নে ২২৫০ হেক্টর জমিতে ৩৩৫০ কৃষক, জিউধরায় ১৪৫০ হেক্টর জমিতে ৩৩৫০, বহরবুনিয়ায় ১৭শ’ হেক্টর জমিতে ২৮৫০ ও বারইখালীতে ১৭১০ হেক্টর জমিতে ৩৩শ’ কৃষক আমন ধান উৎপাদন করেছে। এর মধ্যে অধিকাংশ ফসলের বাদামি গাছ ফড়িং ও কারেন্ট পোকার প্রার্দুভাব দেখা গিয়েছে।
সে ক্ষেত্রে কৃষি অধিদপ্তর পূর্ব মুর্হুতে প্রস্তুতি স্বরুপ এ কারেন্ট পোকার প্রতিরোধে প্রতিশোধকের ক্ষেত্রে কীট ভাইপার, প্লেনামসহ ওষুধ ব্যবহারের জন্য কৃষকদের উদ্ভুদ্যকরন করনীয় বিষয় সর্তক বার্তা মাইকিং, কৃষকদের পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।
আপর দির্কে শরণখোলাউপজেলার আমড়াগাছিয়া, উত্তরতাফালবাড়ী, দক্ষিণ রাজাপুর, কদমতলা, নলবুনিয়াসহ অন্যান্য এলাকায় পোকা দমনে করণীয় সম্পর্কে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন জানান, উপজেলার অল্পবিস্তর এলাকায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিলেও তা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পোকার খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগের দায়িত্বরত কর্মকর্তরা অনেক আগে থেকেই গ্রামে গিয়ে কৃষকদেরকে প্রয়োজনীয় ওষুধ প্লেনাম, পাইরাজিন স্প্রেসহ আলোরফাঁদের পরামর্শ দিয়েছে তাতে সুফল পাওয়া গেছে। পোকা দমন হয়েছে বলে ওই কৃষি কর্মকর্তা জানান।

মোরেলগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০- উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন আজ বুধবার বেলা ১১টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভবনে দু’দিনব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান। বুধবারের উদ্বোধনী সভায় উপস্থিত অতিথিদের মধ্যে আলোচনা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, প্রধান শিক্ষক মমতাজ বেগম, আব্দুল মালেক, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক প্রভাত কুমার মিস্ত্রী, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম। এবারের ২০২০ এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)