শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » অস্ট্রেলিয়ায় ৩য় কসভার্ড সম্মেলনে চুয়েট শিক্ষকের সাফল্য
প্রথম পাতা » চট্টগ্রাম » অস্ট্রেলিয়ায় ৩য় কসভার্ড সম্মেলনে চুয়েট শিক্ষকের সাফল্য
রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ট্রেলিয়ায় ৩য় কসভার্ড সম্মেলনে চুয়েট শিক্ষকের সাফল্য

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের প্রভাষক জনাব শুভ্র দাশ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্নের স্মার্ট ভিলেজ ল্যাবের আয়োজনে ‘৩য় কসভার্ড সম্মেলন-২০২০’ এ সেরা গবেষণাপত্র ক্যাটাগরিতে সাফল্য পেয়েছেন। উক্ত সম্মেলনে বুয়েটের স্থাপত্য বিভাগের প্রভাষক জনাব সিমিতা রায়, চুয়েটের স্থাপত্য বিভাগের প্রভাষক জনাব শুভ্র দাশ এবং বুয়েটের স্থাপত্য বিভাগের ছাত্র জনাব অনিরুদ্ধ ভৌমিকের উপস্থাপিত যৌথ গবেষণা “সেরা গবেষণাপত্র“ হিসেবে চতুর্থ স্থান অধিকার করেছে। গত ৭-৮ ডিসেম্বর, ২০২০ খ্রি. জুম ওয়েবিনারে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ভারতের আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লী, আসাম বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা স্মার্ট গ্রাম ও গ্রামীণ উন্নয়নের উপর তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলের ক্ষুদ্র আদিবাসী গোষ্ঠী মুন্ডাদের জীবিকার নিরপত্তার বিষয়কে বিবেচনায় রেখে বসতবাড়ি উন্নয়নের রূপরেখা এই গবেষণাপত্রে তুলে ধরা হয়েছিলো। বাংলাদেশ থেকে প্রতি বছর এই সম্মেলনে অংশগ্রহণকারীদের অবদানের কথা তুলে ধরে সম্মেলনের সভাপতি ড. হেমন্ত দলই সকলকে অভিনন্দন জানিয়েছেন।

এই বছর ‘কসভার্ড-২০২০’ সম্মেলনে বাংলাদেশ থেকে মোট চারটি গবেষণাপত্র উপস্থাপিত হয়। চুয়েট থেকে অংশগ্রহণকারীদের মধ্যে আরো ছিলেন স্থাপত্য বিভাগের সম্মানিত শিক্ষক সজল চৌধুরী, সজীব পাল, রেজোয়ানা ইসলাম এবং স্থাপত্যের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা, মোফাযেরা জাহান, অংশুমান রায়, সাদমান আলি, নাজনীন সুলতানা নিশু, রাহেলা তাবাস্সুম প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)