শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত গাইবান্ধায় বিজয় দিবস
প্রথম পাতা » গাইবান্ধা » বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত গাইবান্ধায় বিজয় দিবস
বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত গাইবান্ধায় বিজয় দিবস

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে গাইবান্ধায় মহান বিজয় দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, সকাল সাড়ে ৮টায় পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, সার্কিট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, বাদ জোহর বিভিন্ন মসজিদে মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এছাড়া হাসপাতাল, শিশু সদন এবং কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাসুদার রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আলী আকবর প্রমুখ।

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভাগ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, জেলা পরিষদ, রেড ক্রিসেন্ট, সদর উপজেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ পুষ্প্যমাল্য অর্পন করেন।





আর্কাইভ