শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মাদক বিরোধী, ইভটিজার ও জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মাদক বিরোধী, ইভটিজার ও জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে মাদক বিরোধী, ইভটিজার ও জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন

---
চট্টগ্রাম প্রতিনিধি :: জাতীয় মানবাধিকার ইউনিটি ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর কমিটির যৌথ উদ্যোগে মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাসী ও অপহরণের বিরুদ্ধে জনসচেতনতামূলক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি নগরীর
আগ্রাবাদস্থ রেডিও স্টেশন সম্মুখে এক মানববন্ধন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন রাজন ও জাতীয় মানবাধিকার
ইউনিটি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মাদক বিরোধী শক্তির চেয়ারম্যান এস.এম কামরুল হাসান। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর সভাপতি মো: জানে আলম,সাধারণ সম্পাদক মো. ফোরকান। অতিথি ছিলেন ডবলমুরিং থানার এসআই মো. তোফাজ্জল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর সহ-সভাপতি আবদুল আলিম রানা, প্রচার সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক নাসির খান, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ডবলমুরিং থানা সভাপতি ইব্রাহিম খলিল সবুজ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এম. জামাল উদ্দিন, মহানগর প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর সহ সম্পাদক, বঙগবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর উপদেষ্ট বিজয় কৃষ্ণ দাশ, সাংবাদিক আবু হুমায়ুন টিটু, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব আনোয়ার হোসেন। জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে সবার আগে মাদক, ইবটিজিং, জঙ্গি সন্ত্রাসী ও অপহরণ বন্ধ করতে হবে। মাদক আজ পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ।
নেশার টাকা জোগার করতে তারা নেমে পড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মত জঘন্য অপরাধে। বক্তারা প্রশাসনের পাশাপাশি সকল সচেতন নাগরিককে মাদক বিক্রেতা, মাদকসেবী, ইভটিজার ও জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং স্ব স্ব স্থান থেকে তাদেরকে বয়কট করার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ আলম, ইব্রাহিম
নাহিদ, আবদুর রহিম, মো. রানা, অপু ভৌমিক, সাইফুল ইসলাম, ইব্রাহিম মাসুদ,
রাজু, বাবুল, লিও আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার
নাসির উদ্দিন ও সমীর পাল প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)