শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ঘোড়াঘাটে গভীর রাতে বাড়ীর গ্রিল ভেঙ্গে সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ঘোড়াঘাটে গভীর রাতে বাড়ীর গ্রিল ভেঙ্গে সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে গভীর রাতে বাড়ীর গ্রিল ভেঙ্গে সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ

ছবি : পুলিশ কর্র্তৃক গ্রেফতার সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু।ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর রাতে সাংবাদিক ইফতেখার আহেম্মদ বাবুর বাড়ীর গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। জানা যায়, গত কয়েকদিন পূর্বে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘোড়াঘাট থানা চত্বরে একটি ঘর নির্মাণে ওসমানপুর বাজারের শফিকুল ইসলামের হার্ডওয়্যারের দোকান থেকে কিছু হার্ডওয়্যার সামগ্রী নেয়। এ ব্যাপারে সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু দোকান মালিক শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে ক্রয়কৃত মালামালের মূল্য পরিশোধ করেছে কি না জানতে চাইলে দোকান মালিক ফোনে জানান, দাম চাহিলে অফিসার ইনচার্জ জানিয়েছেন থানার কাজ করার জন্য এগুলো উপহার হিসেবে নিলাম। এ কথোপকোথনগুলো সাংবাদিক বাবু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডিতে অফিসার ইনচার্জের চাঁদাবাজি দাবী করে পোস্ট করে। এ পোস্ট প্রচার হওয়ার পর অফিসার ইনচার্জ আজিম উদ্দিন উপজেলা ছাত্রলীগের এক নেতার মাধ্যমে দোকান মালিককে ডেকে নিয়ে একটি সাদা কাগজে দোকান মালিকের স্বাক্ষর করে নেয়। পরবর্তীতে তার দোকানে এসে পূর্ব তারিখ উল্লেখ করে মূল্য পরিশোধের রসিদ গ্রহন করেন। এ সব কারনে গত রাতে অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশ গতকাল বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ১০ টার সময় সাংবাদিক বাবুর বাড়ীতে গিয়ে প্রথমে দরজা খুলতে বলেন। এত গভীর রাতে সে দরজা খুলতে অপারগতা প্রকাশ করলে পুলিশ প্রথমে বাড়ীর বারান্দার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় পুলিশ সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবুর ব্যবহৃত ৫টি ফোন সেট ও একটি প্রাইভেট কার নিয়ে যায়। পুলিশের অভিযান চলাকালে সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেইসবুক আইডিতে বেশ কয়েকবার লাইভে আসে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার রাতেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সহ একটি গাড়ী চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে ঘোড়াঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্স হতে স্বাস্থ্য পরীক্ষা শেষে ঘোড়াঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইন সহ একটি চুরি মামলার অভিযোগে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ইফতেখার আহম্মেদ বাবু ঘোড়াঘাট উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ডেলটা টাইম পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)