শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা

---

ষ্টাফ রিপোর্টার :: (২৫ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এ রাঙামাটি শহরে এক শ্রেণীর অবৈধ দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলে সৌন্দর্য বিনষ্ট করছে ৷ সকলে মিলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷ তিনি বলেন, এ জেলায় বসবাসরত সকল মানুষের সার্বিক কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে ৷

২৫ ফেব্রুয়ারি ২০১৬ইং বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে ফেব্রুয়ারি মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন৷

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম, পুলিশ বিভাগের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান ও কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন ৷

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শহরের অবৈধ স্থাপনার বিষয়ে যে কোন সময় পুলিশ কন্ট্রোল রুমে অথবা সরাসরি পুলিশ প্রশাসনকে অবগত করার অনুরোধ জানান তিনি৷ তিনি বলেন, অন্যান্য জেলার তুলনায় এ জেলার আইন শৃংখলা পরিস্থিতি অনেক স্বাভাবিক রয়েছে ৷ তিনি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন৷

সহকারী পুলিশ সুপার বলেন, সম্প্রতি দুর্গোত্‍সবে ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংএর পরও পুলিশ বিভাগ জনগণের নিরাপত্তায় সব সময় নিয়োজিত ছিল ৷ এর ফলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ যে কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি ও আইন শৃংখলার প্রয়োজনে সরাসরি পুলিশ বিভাগকে ফোনে জানানোর অনুরোধ জানান তিনি৷

রাঙামাটি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কলেজের শিক্ষার্থীদের সুরক্ষায় একটি গেইট করা হবে ৷ এ বিষয়ে পরিষদের সহযোগিতা চেয়ে একটি পত্র প্রেরণ করা হয়ছে৷

পার্বত্য চট্টগ্রাম বিদ্যুত্‍ উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যুত উন্নয়নের জন্য নতুন ডিপিপি প্রস্তুত করা হয়েছে ৷

মত্‍স্য উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তা জানান, কাপ্তাই হ্রদে কচুরিপানা অপসারণের বিষয়ে গতকাল পরিষদে একটি সভা করা হয়েছে ৷ এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগকে সাথে নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে ৷

বিটিসিএল এর সহকারী প্রকৌশলী জানান, বর্তমানে সরকারি প্রতিষ্ঠান গুলোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে ৷ যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান এখনো এ সুবিধা গ্রহণ করেনি তাদের বিটিসিএল কার্যালয়ের মোবাইল ০১৫৫০১৫১৮৫৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি ৷

জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা জানান, বর্তমানে এ জেলার প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত পরিমানে খাদ্য মজুদ রয়েছে এবং বর্তমানে জেলা খাদ্য গুদামে ৩হাজার ৫শত মেট্রিক টন খাদ্য মজুদ আছে ৷

জেলা ইক্ষু গবেষণা ইন্সটিটিউট এর কর্মকর্তা জানান, বর্তমানে ৭৪টি প্রদশর্নী প্লট রয়েছে এবং দুর্গম জুরাছড়ি উপজেলা থেকে বিষমুক্ত আখের গুড় সংগ্রহ করা হয়েছে৷ আগ্রহীরা ক্রয় করতে চাইলে জেলা ইক্ষু গবেষণা ইন্সটিটিউটে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)