বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাউজানে বিদ্যালয়ের জায়গা জবরদখলের অভিযোগ
রাউজানে বিদ্যালয়ের জায়গা জবরদখলের অভিযোগ

অামির হামজা, রাউজান প্রতিনিধি :: (২৫ ফেব্রুয়ারী ২০১৬ : সময় : রাত ৮.০০মিঃ) দক্ষিণ রাউজানের পটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ছয় শতক জায়গা জবরদখল করার অভিযোগ উঠেছে।
এই অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শফি, স্থানীয় ইউপি সদস্য ফজল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা।
তাদের দাবি জবরদখল করা জায়গাটি এলাকার এক শিক্ষানুরাগী বিদ্যালয়ের নামে দান করেছিলেন। এই জায়গায় বিদ্যালয়ের নামে একটি সাইনবোর্ড টাংগানো ছিল। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার হঠাৎ করে পাড়ার বাসিন্দা একটি ব্যাংকের প্রাক্তন ম্যানেজার আবদুল মালেক বিদ্যালয়ের সাইনবোর্ডটি উপড়ে ফেলে দেয়। তিনি জায়গা সীমানা খুটিও ফেলে দেন। বিষয়টি শুনেই বিদ্যালয় এর সাথে সংশ্লিষ্টরা জবরদখলকারীর কাছে সাইনবোর্ড উপড়ে ফেলার কারণ জানতে চায়। উত্তরে জায়গাটি তার মালিকানা রয়েছে দাবি করেন। অভিযোগকারীরা বলেছেন তারা জবরদখলে বিষয়টি জমি নিয়ে বিরোধ ও লাঞ্ছিত হওয়ার বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানানো হয়।
বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য চৌধুরী অাবদুল অাল মামুন
উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে ।





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ