শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে থার্টি-ফাস্ট নাইটে চালকদেরকে রাতভর ফুলেল শুভেচ্ছা জালেন এএসপি শামীম
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে থার্টি-ফাস্ট নাইটে চালকদেরকে রাতভর ফুলেল শুভেচ্ছা জালেন এএসপি শামীম
শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই সড়কে থার্টি-ফাস্ট নাইটে চালকদেরকে রাতভর ফুলেল শুভেচ্ছা জালেন এএসপি শামীম

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামে থার্টি-ফাস্ট নাইটে নৈশ কোচ এবং রাত্রিকালীন চলাচলকারী অন্যান্য যান চালকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী এলাকায় রাতব্যাপী এ উদ্যোগ গ্রহণ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে দেখা যায়- পাহাড়তলী বাজার সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর পুলিশের উদ্যোগে স্থাপিত অস্থায়ী বিশ্রামাগার ‘রিফ্রেশমেন্ট পয়েন্ট’ এ আপ্যায়নের প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি নানা প্রজাতির ফুল নিয়ে বসে আছেন পুলিশ সদস্যরা। সেখানে একেকটি গাড়ি আসামাত্র এর চালক সহকারীদেরকে নামিয়ে রিফ্রেশমেন্ট পয়েন্টে হাতমুখ ধোয়া এবং প্রয়োজনীয় আপ্যায়ন ও সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়ার পর বিদায়ের মুহূর্তে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ, রজনীগন্ধা, গাঁদাসহ নানা প্রজাতির ফুল। কোনকোন ক্ষেত্রে গাড়িতেই ফুলগুলো চালকের হাতে তুলে দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এভাবেই চালকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিলো পুলিশ। চালকদেরকেও উৎসাহের সাথেই রিফ্রেশমেন্ট পয়েন্টের আপ্যায়ন এবং পুলিশের দেওয়া ফুল গ্রহণ করতে দেখা যায়।
এ প্রসঙ্গে ট্রাক চালক আব্দুল কাদের বলেন, বগুড়া থেকে এসেছি। বাড়িতে থাকলে হয়তো পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে নতুন বছর পালন করতাম। ছেলেসন্তানদেরকে নিয়া কিছু ভালমন্দ খাওয়াদাওয়া করতাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে ফুল পেয়ে আমার সব দুঃখ দূর হয়ে গেছে। আমার খুব ভাল লাগছে। সিলেট থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে আসা চালক সুমন হোসেন বলেন, পুলিশ যে আমাদেরকে নতুন বছরের ফুল দিবে, এটা কোনদিনও ভাবি নাই। আমরা রাস্তায় গাড়ি চালাই, পুলিশও রাস্তায় ডিউটি করে। উনারা আমাদেরকে চা-বিস্কুট খাওয়াইছে। খুব হাসিমুখে আমাদের সাথে কথা বলেছে। আমরা খুব খুশি। এসময় অনেক যাত্রী/চালকের সহকারীদেরকেও পুলিশের কাছ থেকে ফুল চেয়ে নিতে দেখা যায়। পুলিশ সদস্যরাও না করছিলেন না কাউকেই। হাসিমুখে প্রায় সবার হাতেই ফুল তুলে দিচ্ছিলেন তারা। এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার রাঙ্গুনিয়া রাউজান সার্কেল মো আনোয়ার হোসেন শামীম বলেন, পুলিশ ও জনগণের মধ্যে ভয়ের বদলে আস্থার সম্পর্ক প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের যে ধারাবাহিক প্রচেষ্টা, সেটিকে ত্বরান্বিত করতেই এই উদ্যোগ পারিবারিক পরিমণ্ডলে সবাই যার যার মতো করে নিউ ইয়ার উদযাপন করলেও দূরদূরান্তে চলাচলকারী এসব চালকদের সেই সুযোগ নেই। তাই তাদের কাছে নিউ ইয়ারের সামান্য আমেজ পৌঁছে দেওয়াও আমাদের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।





চট্টগ্রাম এর আরও খবর

জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)