শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন
রবিবার ● ৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাপুরে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের ভেতর থেকে প্রবাহমান খালগুলো প্রভাবশালীদের দ্বারা দখলের প্রতিবাদে ও খালের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আজ ৩জানুয়ারি রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি প্রতিরোধ মঞ্চের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের কাছে স্বারক লিপি দেন আন্দোলনকারীরা।
জানা যায়, উপজেলা সদরের ভেতর থেকে প্রবাহিত তিনটি খাল জাঙ্গালিয়া নদী ও রাজাপুর খালের সাথে সংযুক্ত হয়েছে। উপজেলা সদরের বাজার ও বাইপাস মোড় হয়ে জাঙ্গালিয়া নদীতে মিশেছে একটি খাল। উপজেলা সদরের গোরেস্থান সড়ক হয়ে উপজেলা পরিষদের পেছন থেকে একটি খাল সাউথপুর সেতু এলাকায় রাজাপুর খালের সাথে সংযুক্ত হয়েছে। এ ছাড়াও উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে প্রবাহিত হয়ে আর একটি খাল সংযুক্ত হয়েছে বাঘড়ি সেতু এলাকায়। এই তিনটি খালই বর্ষা মৌসুমে উপজেলা সদরের বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে রক্ষা করে। অথচ উপজেলা সদরের ভেতর থেকে প্রবাহিত খালগুলোর অধিকাংশ জায়গাই প্রভাবশালীরা যে যার মতো করে দখল করে নিয়েছেন। তাই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে বাঁচতে দির্ঘদিন ধরে এই খালগুলো দখলমুক্ত করে তা খননের দাবি করে আসছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা সদরের পঞ্চাশ ফুল প্রস্থের খালগুলো অবৈধ দখলের কারণে কোন কোন জায়গায় সংকুচিত হয়ে তা নালায় পরিণত হয়েছে। সম্প্রতি সময়ে উপজেলা সদরের বাজার ও বাইপাস মোড় হয়ে যে খালটি জাঙ্গলিয়া নদীতে মিশেছে সেই খালের দখল হয়ে যাওয়া জমিতেই সড়ক নির্মাণের উদ্দ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। খালের জায়গায় সড়ক নির্মাণ করা হলে তা স্থায়ী রূপ নেবে। তাই সড়ক নির্মাণে আগে উপজেলা সদরের ভেতর থেকে প্রবাহমান খালগুলো দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করে তা খননের দাবি জানানো হয়। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক মৃধা, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. পাভেজ বাবু,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজাপুর শাখার চেয়ারম্যান আবুল হাসনাত আব্দুল্লাহ সুমন,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দুলাল তেওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রুবেল, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা ও রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিত্য নন্দন সাহা,আমির খসরু বাবুলসহ আরও অনেকে।





ঝালকাঠি এর আরও খবর

নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি

আর্কাইভ