শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পাবনা » সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
প্রথম পাতা » পাবনা » সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট

ছবি: সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। উচ্চ আদালত কর্তৃক নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নির্বাচন কমিশন আগামী ৩০জানুয়ারী উক্ত পৌরসভার ভোট গ্রহণ এবং ১৪ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছেন।

১১ জানুয়ারি সোমবার নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান সাক্ষরিত ঐ প্রজ্ঞাপন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রওশন আলীর কাছে ই-মেইলে-এ প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী ঐ প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পূর্বের তপসিল অনুযায়ী আগামী ১৬জানুয়ারী দ্বিতীয় ধাপে উক্ত পৌরসভার নির্বাচন এবং গত ২৯ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ছিল। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের আগেই বর্তমান পৌর মেয়র আব্দুল ওহাব উদ্দেশ্য প্রণোদিতভাবে পৌরসভার বর্ধিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট করেন। বিজ্ঞ আদালত ঐ রিটের প্রেক্ষিতে গত ১৫ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তপসিল আনুযায়ী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য উক্ত পৌর নির্বাচন ৩মাসের জন্য স্থগিতাদেশ দেন।

এরই মধ্যে রাষ্ট্রপক্ষের আইজীবী ঐ স্থগিতাদেশ খারিজের জন্য উচ্চ আদালতের আপিল বেঞ্চে আবেদন করেন। গত ৩জানুয়ারী ঐ আবেদনের শুনানী শেষে মহামান্য আদালত রাষ্টপক্ষের আবেদন যথার্থ বিবেচনা করে নির্বাচন স্থগিতাদেশের ঐ রিট খারিজ করে দেন।

নির্বাচন কমিশন ঐ স্থগিতাদেশ খারিজের প্রেক্ষিতে নির্বাচনের পূর্বের তপসিলের অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত রেখে তৃতীয় ধাপের তপসিলে আগামী ৩০জানুয়ারী উক্ত পৌরসভার ভোট গ্রহণ এবং ১৪ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেন।

প্রসঙ্গত উল্লেখ্য উক্ত নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজা এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হুদা কামাল বিশ্বাসসহ সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪জনসহ মোট ৪৪জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।





আর্কাইভ