শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকূপা পৌর নির্বাচনে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকূপা পৌর নির্বাচনে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট
শনিবার ● ১৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকূপা পৌর নির্বাচনে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট

ছবি: সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঘড়ির কাটায় তখন দুপুর দুইটা। বাইরে নারী ভোটারদের দীর্ঘ লাইন। ভোটকক্ষে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রের কক্ষে গিয়ে চোখে পড়ল, এক এজেন্ট গোপন কক্ষে ভোটারের সঙ্গে অবস্থান করছেন। ঘটনাটি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার ছয় নম্বর কেন্দ্র শৈলকূপা পাইলট উচ্চ বিদ্যালয়ের। সেখানে শনিবার শৈলকূপা পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রায় ২০ মিনিট ওই কক্ষে নজর রাখেন গনমাধ্যমকর্মীরা। ওই এজেন্ট নিজের নাম বলেন পুতুল খাতুন। তিনি নিজেকে নৌকার এজেন্ট বলে পরিচয় দেন। দেখা গেছে, তিনি এজেন্টদের নির্দিষ্ট স্থান থেকে উঠে কক্ষের বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। কখনো কখনো গোপন কক্ষেও প্রবেশ করছেন। এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ আহমদ সাংবাদিকদের জানান, ‘ভোটকক্ষে কোনো প্রার্থীর এজেন্ট স্থান ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না। আপনারা (সাংবাদিক) বললেন, আমি বিষয়টি দেখছি।’

স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে শেষ হল শৈলকুপা পৌর নির্বাচন
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) প্রার্থীর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে শনিবার নির্বাচন শেষ হয়েছে। তবে বড় ধরণের কোন অপ্রীকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দেবার জন্য অপেক্ষা করে। দুপুর পর পুরুষ ভোটাররা ব্যাপক হারে ভোট দিতে দেখা যায়। দুপুর ১২টার মধ্যে ৬৩% ভোট পোল হওয়ার কথা জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসররা। সকালে শৈলকুপা পৌর এলাকার শাহী মসজিদ এলাকার ভোট কেন্দ্রে নৌকার সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর পোলিং এজেন্ট ঢুকতে বাধা দেয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন পরিবেশ ফিরিয়ে আনে। সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে। নৌকা প্রতিকের প্রার্থী আযম ও সতন্ত্র জগ মার্কা প্রতিকের প্রার্থী তৈয়ব খার সমর্থকদের মাঝে প্রথমে উত্তেজনা ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আহত হয় দুই জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুর ১২ টার দিকে ঝাউদিয়া ভোট কেন্দ্রে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমানের গাড়ী ভাংচুর করে প্রতিপক্ষরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান অভিযোগ করেন, বেলা ১২ টার দিকে ঝাউদিয়া ভোট কেন্দ্রে গেলে নেকৈা প্রতিকের প্রার্থীর লোকজন গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে পালিয়ে যায়। শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ জানান, নির্বাচনে ১টি চেয়ারম্যান পদের বিপরীতে ৪জন, ৯জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩৬ জন, ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। শৈলকুপা পৌরসভায় মোট ভোটার ছিল ২৮ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১১৩ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫১৯ জন। প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন কেন্দ্রে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শহরে দুই প্লাটুন বিজিবি, ৪শ’ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করার কারণে বড় ধরণের কোন ঘটনা ঘটেনি। নির্বাচন অবাধ ও শান্তিপুর্ন হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

তৃতীয়বারের মত শৈলকুপা পৌর মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের আজম
ঝিনাইদহ :: তৃতীয়বারের মত ঝিনাইদহের শৈলকুপা পৌর মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী আশরাফুল আজম। পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে ৩,৭১০ ভোটে বিজয়ী হয়েছেন তিনি। মোট ১৫টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে জানা গেছে খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা ১০০৫, জগ ৪৮৫, শৈলকুপা সরকারি রডিগ্রি কলেজ নৌকা ৬১৯,জগ ৬৮০। খালকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা ৩৭৩, জগ ২৫৭। পাইলট বালিকা বিদ্যালয় নৌকা ১৩০০, জগ ১০০। আউশিয়া প্রাথমিক বিদ্যালয় নৌকা ৯৩৪, জগ ৬১৩। সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা ২৫৯, জগ ১১৫৪। ললিত মোহন ভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা ৯৮৪, জগ ৩৬২। চতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা ৯৫, জগ ৩৮০। হাবিবপুর মডেল স্কুল নৌকা ৪০৫, জগ ৫১০। সিটি কলেজ নৌকা ৭৭৬, জগ ৩১৪। শাহী মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা ৭৫৯, জগ ২৯০। কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় নৌকা ৭৫৭, জগ ৫২৩। মডেল স্কুল নৌকা ১১৪৪, জগ ৮৯। ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নৌকা ১০০২, জগ ৩১২। নৌকার মোট ১০৪১২ ও লাঙ্গল ও ধানের শীষ প্রতিক মিলে ৬০৬৯ ভোট পেয়েছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন
কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ