শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণাঞ্চল বাসীর স্বপ্ন পুরণে বলেশ্বরে অবশেষে চালু হচ্ছে ফেরি
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণাঞ্চল বাসীর স্বপ্ন পুরণে বলেশ্বরে অবশেষে চালু হচ্ছে ফেরি
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণাঞ্চল বাসীর স্বপ্ন পুরণে বলেশ্বরে অবশেষে চালু হচ্ছে ফেরি

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্যবর্তী বলেশ্বর নদের দুই পারের মানুষের সহজ যোগাযোগের জন্য দীর্ঘদিনে দাবি ছিল ফেরি চলাচলের। অবশেষে সেই স্বপ্ন পুরণ হতে চলেছে। শিগগিরই চালু হবে বলেশ্বর নদের রায়েন্দা-বড়মাছুয়া পয়েন্টে ফেরি চলাচল।
ইতোমধ্যে মঠবাড়িয়ার বড়মাছুয়ায় সংযোগ সড়ক ও পন্টুন ঘাট থেকে ওঠার পথের কাজ সম্পন্ন হয়েছে। শরণখোলার রায়েন্দা ঘাট ও সংযোগ সড়কের কাজের দরপত্র আহবান করা হয়েছে। আগামী জুনের মধ্যে সমস্ত কাজ শেষ করার কথা রয়েছে। বাগেরহাটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। রায়েন্দা ও বড়মাছুয়া রুটে ফেরি চালু হলে শরণখোলা ও মঠবাড়িয়ার মধ্যে একটা সেতুবন্ধন তৈরী হবে। অনেকটা সহজ হবে মোংলা ও পায়রা বন্দরের যোগাযোগ ব্যবস্থা। তাছাড়া, শরণখোলা ও মোরেগঞ্জের মানুষ খুবই অল্প সময়ে যেতে পারবে পিরোজপুর, বরিশাল, বরগুনাতে। একইভাবে মঠবাড়িয়ার মানুষের শরণখোলা হয়ে মোংলা ও খুলনায় যাতায়াতের পথও সুগম হবে।

জানা গেছে, এই ফেরি স্থাপনের পেছনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী এবং সাবেক রেল সচিব মোফাজ্জল হক মন্টুর বিশেষ অবদান রয়েছে। এছাড়া, প্রথম দিকে বাগেরহাট-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন এই ফেরি চালুর উদ্যোগ গ্রহন এবং তা বস্তবায়নের কাজ অনেকটা এগিয়ে রেখে যান। তাদের প্রচেষ্টায় দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে জনগুরুত্বপূর্ণ রায়েন্দা-বড়মাছুয়ার এই ফেরি সার্ভিস চালুর অনুমোদন দেয় সরকার।

এব্যাপারে শরণখোলার রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, রায়েন্দা-বড়মাছুয়া ফেরি চালু হলে দুই উপজেলার মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরী হবে। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নও তরান্বিত হবে। ঝুঁকিপূর্ণ খেয়া পারাপারের ভোগান্তি থেকে মুক্তি পাবে মানুষ। দুই উপজেলা মানুষেদীর্ঘদিনের দাবি পুরণ করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, ফেরি চলাচলের জন্য গত ৬ জানুয়ারি শরণখোলার অংশের দরপত্র আহবান করা হয়েছে। কাজের মধ্যে রায়েন্দা ঘাট থেকে পাঁচরাস্তার বাদল চত্বর পর্যন্ত ৭৭৫মিটার ১৮ফুট প্রসস্ত মূল সড়ক কার্পেটিং এবং ঘাট থেকে পন্টুনে ওঠার ১২০মিটার পথ ও গ্যাংওয়ে নির্মান করা হবে। যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬ লাখ টাকা। ইতোমধ্যে মঠবাড়িয়ার বড়মাছুয়া খালের উত্তরপাশে ঘাটের স্থান নির্ধারণ করে ৮৩লাখ টাকা ব্যয়ে ৫০০মিটার সড়ক ও পন্টুন থেকে ওঠার পথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জুনের মধ্যে সমস্ত কাজ সমাপ্ত হবে।
বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
বাগেরহাট :: বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়র প্রার্থীসহ ৩৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার ১৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী রয়েছেন। তবে সাধারণ সদস্যদের মধ্যে ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন।
রবিবার ১৭ জানুয়ারি দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধ্যক্ষ আব্দুল বাকি তালুকদার উপস্থিত ছিলেন।
পরে বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক জেলা বিএনপি নেতা সাইদ নিয়াজ হোসেন শৈবাল রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমাদেন। এসময় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোড়া, অহিদুজ্জামান পল্টু উপস্থিত ছিলেন।
কাউন্সিলর পদে একক প্রার্থীরা হলেন, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল হাসেম শিপন, ৬ নং ওয়ার্ডে আব্দুল বাকি তালুকদার, ৭ নং ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ বলেন, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে দুই জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ