বুধবার ● ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন কলেজ ছাত্রের মৃত্যু
পানছড়িতে সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন কলেজ ছাত্রের মৃত্যু
![]()
খাগড়াছড়ি প্রতিনিধি :: পানছড়িতে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন কলেজ ছাত্র রাকিবুল (২০) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলীনগর গ্রামের সালাম ফকিরের বাগানের পাশে এ হামলার ঘটনা ঘটে।
নিহত রাকিবুল উপজেলার উল্টাছড়ি ইউপির আলীনগর গ্রামের আলী হোসেনের ছেলে এবং পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
পড়ালেখার পাশাপাশি মোটর সাইকেলে যাত্রী বহন করে পরিবারের জীবিকা নির্বাহ করতো রাকিব।
জানা যায়,পানছড়ি বাজার থেকে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রাকিবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে মারাত্মক ভাবে আহত হয়। তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে এসে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আজ বুধবার ২০ জানুয়ারি ভোর ৪ টায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল হোসেন জানান, ঘটনাটি দু:খজনক। অল্প সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে বলে আশা করি। এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।





খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল