শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মারপিটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা : ইউপি সদস্য গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মারপিটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা : ইউপি সদস্য গ্রেফতার
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মারপিটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা : ইউপি সদস্য গ্রেফতার

---ষ্টাফ রিপোর্টার :: ছেলেকে মারপিটের ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হানিফ মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে বাবা লুৎফর রহমান। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় ওই ইউনিয়নের বুলবুলির চর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বাদী হয়ে ইউপি সদস্যকে প্রধান আসামি করে ওই মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, বুলবুলির চর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে হামিদুল, ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রফিকুল ইসলাম, একই পরিবারের হাছেন, শুককুর আলী, আসান আলী ও সাইদুল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলছড়ি থানা পুলিশ মৃত আঃ রহমানের ছেলে ফজলুপুর ইউপি সদস্য হানিফ মেম্বার (৪৮) কে গ্রেফতার করে। ইউপি সদস্যের ছোট ভাই হামিদুলসহ অপর আসামিরা পলাতক রয়েছেন।

মামলার বাদী লুৎফর রহমান জানান, তারা একই ভাগিশরীক। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার (১৮ জানুয়ারী) সকালে ইউপি সদস্য হানিফ মেম্বারের নেতৃত্বে আসসামীগণ তাদের বসতবাড়ীর আঙ্গিনায় প্রবেশ করে ছোট ভাইয়ের বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর এক ছোট ভাইয়ের বউ গালিগালাজ করতে নিষেধ করলে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। এ সময় তারা রড, কুড়াল দা ও লাঠি দিয়ে তার ছোট ভাই এবং ভাইয়ের বউকে এলোপাথারী মারধর করে এবং ছেলেকে দা দিয়ে কুপিয়ে মাথায় জখম করে বলে অভিযোগ করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, খরব পেয়ে বাদী লুৎফর রহমান এসে ছোট ভাই, ভাইয়ের বউ ও ছেলেকে গুরুত্বর দেখে হাসপাতালে নেয়ার জন্য নৌঘাটে পৌছা মাত্র ইউপি সদস্য হানিফ মেম্বারের নেতৃত্বে আসামীরা পথরোধ করে ইউপি সদস্য হানিফ মেম্বারের বাড়িতে আটকে রেখে আবারও মারধর করে ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, মামলার এজাহারভুক্ত একজন আসামি ইউপি সদস্যকে গ্রেফতার করে আজ শুক্রবার ২২জানুয়ারী আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।





আর্কাইভ