বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » বগুড়া » সাইফুল’কে ধানের শীষ মার্কায় ভোট দিন : সাবেক এমপি লালু
সাইফুল’কে ধানের শীষ মার্কায় ভোট দিন : সাবেক এমপি লালু
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম’কে ধানের শীষ মার্কায় ভোট দিন। বিএনপি এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মার্কা ধানের শীষ। আমাদেরকে যে কোন মূল্যে ধানের শীষ মার্কা’কে জয়যুক্ত করতে হবে। তিনি গতকাল বুধবার বগুড়ার গাবতলী পৌরসভার নির্বাচন উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পথসভা এবং বাড়ী বাড়ী গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদ উন নবী সালাম, গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, ফিরোজ মন্ডল, জাহিদুল ইসলাম, মতিউর রহমান কামাল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আগানিহাল বিন জলিল তপন, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, বিএনপি নেতা আক্তারুজ্জামান লিটন ও নোমান প্রমূখ।
গাবতলীতে লাঙ্গল মার্কায়
ভোট চেয়ে গনসংগোগ
বগুড়া :: বগুড়ার গাবতলী পৌরসভার নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ফজলে রাব্বী তনু (লাঙ্গল মার্কা) প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন ওয়ার্ডে গংসংযোগ ও মোটর সাইকেল র্যালী বের করে। এতে অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় যুব সংহতির জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাপা নেতা ফারুক হোসেন, জাতীয় যুব সংহতির নেতা রাজ্জাক, সুলতান, আনিছার, ঠান্ডু, আতাউর, ফেরদাউস প্রমূখ।
বভিন্ন ওয়ার্ডে গংসংযোগ ও মোটর সাইকেল র্যালী বের করে।





প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ