শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জোন কমান্ডার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জোন কমান্ডার
বৃহস্পতিবার ● ২৮ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জোন কমান্ডার

ছবি: সংবাদ সংক্রান্তহাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পার্বত্য বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন ষ্টাফ অফিসার মেজর মোঃ জামান ও জোন জেসিও ওয়ারেন্ট অফিসার মোঃ আকরাম হোসেন। মত বিনিময় সভায় আলীকদম সেনা জোনের নিয়ন্ত্রনাধীন লামা ও আলীকদম উপজেলায় কর্মরত প্রায় পঁয়ত্রিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এসময় আলীকদম উপজেলাকে পর্যটন সমৃদ্ধ করা, কলেজ স্থাপন করা, পাহাড়িদের ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও বাঁশ-বেত দ্বারা তৈরী সরঞ্জামাদি জনপ্রিয় করে তোলা, আলীকদম ও লামা উপজেলায় বিদ্যমান সন্ত্রাসী কার্যক্রম দমন, মাদক সেবন ও চোরাচালান দমন, এবং আলীকদম ও লামা উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রধান অতিথি লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি বলেন, সেনা বাহিনী পরিবার পরিজনকে দুরে রেখে পার্বত্য চট্টগ্রাম কাজ করছে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। কোন অবস্থাতেই এখানকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নকে ব্যহত করা যাবেনা। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত কাজ করে যেতে হবে। আলোচনা শেষে প্রধান অতিথি দুই উপজেলার সাংবাদিকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।





আর্কাইভ