শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » পাদুকা শ্রমিকদের সারাবছর কাজ ও বাঁচার মত মজুরী দিন : সাইফুল হক
পাদুকা শ্রমিকদের সারাবছর কাজ ও বাঁচার মত মজুরী দিন : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পাদুকা শিল্পকে জাতীয় শিল্প ঘোষণা করে সম্ভাবনাময় এই শিল্পকে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই লক্ষ্যে শিল্প ও অর্থ মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতেও দাবি জানিয়েছেন। তিনি পাদুকা শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপনের দাবি জানিয়েছেন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন করোনা দুর্যোগে বিপর্যয় কাটিয়ে উঠতে পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদেরকে এই পর্যন্ত কোন প্রণোদনা সহায়তা প্রদান করা হয়নি। তিনি অগ্রাধিকারের ভিত্তিতে এই শিল্পের জন্য নগদ আর্থিক প্রণোদনা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় সহযোগিতা পেলে দেশের পাদুকা আন্তর্জাতিক বাজারেও বড় জায়গা করে নিতে পারবে এবং এই শিল্পের বিকাশের মাধ্যমে আরো কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত হবে। তিনি পাদুকা শ্রমিকদের সারাবছর কাজ ও বাঁচার মত মজুরী প্রদানেরও আহ্বান জানান।
আজ শুক্রবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপরোক্ত আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আংগুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, পাদুকা শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মো. রিয়েল, মো. সালমান, গবেষক চারু হক, রিয়াজ আহমেদ, সংহতি সংস্কৃতি সংসদের এ্যাপোলো জামালী ও খায়রুল বাসার হিরণ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পাদুকা শ্রমিকদের শক্তিশালী সংগঠন ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।





আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন