শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলা’র টাইগারদের জয়
প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলা’র টাইগারদের জয়
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলা’র টাইগারদের জয়

---

ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশকে ১৩৩ রানে আটকে রেখে আরব আমিরাত নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে চেয়েছিল। তবে, টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৭.৪ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় আমিরাত। বাছাইপর্বে চমক দেখিয়ে মূলপর্বে উঠে আসা আমিরাতকে টাইগাররা হারায় ৫১ রানের বিশাল ব্যবধানে। ফলে, মাশরাফি-সাকিব-মুশফিক-মুস্তাফিজদের স্বপ্ন টিকে থাকলো এশিয়া কাপের চলমান আসরের ফাইনালে উঠার।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নবাগত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আমিরাতের দলপতি আমজাদ জাভেদ। বাংলাদেশ নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান।

টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৯ ম্যাচ খেলা সৌম্য সরকার এবং ৪ ম্যাচ খেলা মোহাম্মদ মিথুন। একবার করে জীবন ফিরে পেয়ে দুই ওপেনারই জ্বলে উঠেন। তবে, ষষ্ঠ ওভারে বিদায় নেন সৌম্য সরকার। মোহাম্মদ শাহজাদের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে সৌম্য করেন ১৪ বলে ২১ রান। তার ইনিংসে ছিল একটি ছক্কা আর দুটি বাউন্ডারি। দলীয় ৪৬ রানে ফেরেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

দুই ওপেনার ৩২ বলে ৪৬ রান তুলে নেন। সৌম্য সরকার বিদায় নেন ইনিংসের ষষ্ঠ ওভারে। ইনিংসের দশম ওভারে বিদায় নেন সাব্বির রহমান। রোহান মুস্তফার বলে মিড-উইকেটে বাউন্ডারি সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন ৬ রান করা সাব্বির। বিদায় নেওয়ার আগে তিনি মিথুনের সঙ্গে ২৬ রানের জুটি গড়েন।

ওপেনার সৌম্য সরকার আর তিন নম্বরে নামা সাব্বির রহমানের পর বিদায় নেন অসাধারণ একটি ইনিংস খেলা আরেক ওপেনার মোহাম্মদ মিথুন। রোহান মুস্তফার বলে বাইরে দাঁড়িয়ে খেলতে গেলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। তবে, বিদায়ের আগে মিথুনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তার ৪১ বলের ইনিংসে ছিল চারটি চার আর দুটি ছক্কা।

কিছুটা উপরে এনে ব্যাটিংয়ে পাঠানো মুশফিকুর রহিম এ ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র ৪ রান করে মোহাম্মদ নাভীদের বাউন্সি বলে উইকেটের পেছনে স্বপ্নীল পাতিলের গ্লাভসবন্দি হন তিনি। দলীয় ৮৩ রানে টাইগাররা টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায়।

দলীয় ৮৩ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ আরও একটি উইকেট হারায় ইনিংসের ১৮তম ওভারে। সাকিবকে বোল্ড করে ফিরিয়ে দেন আমজাদ জাভেদ। সাকিব ১৩ বলে ১৩ রান করেন। এরপর একই ওভারে ক্যাচ দিয়ে ফেরেন নুরুল হাসান সোহান। নিজের প্রথম বলেই বিদায় নেন সোহান। এ ম্যাচে ছিলেন না ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া ইমরুল কায়েস। তার জায়গায় দলে আসেন নুরুল হাসান সোহান। এর আগে টাইগারদের হয়ে চারটি ম্যাচ খেলেন তিনি।

১৯তম ওভারে মাশরাফি বিদায় নেন। মোহাম্মদ নাভীদের বলে ফাহাদ তারিকের তালুবন্দি হন কোনো রান না করা টাইগারদের দলপতি।

মাহমুদুল্লাহ রিয়াদ ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।

১৩৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে আগের ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ১২৯ রানে রুখে দেওয়া আরব আমিরাত। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন তাসকিন আহমেদ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার আল আমিন। মাশরাফির তালুবন্দি হয়ে ফেরেন মোহাম্মদ কলিম। ইনিংসের চতুর্থ ওভারে উইকেট শিকারে যোগ দিতে চেয়েছেন মুস্তাফিজুর রহমান। ১০ রান করা রোহান মুস্তফাকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরাতে চাইলেও ঠিকমতো ক্যাচটি লুফে নিতে পারেননি কাটার মাস্টার।

দলীয় দুই রানের মাথায় ওপেনার মোহাম্মদ কলিম সাজঘরে ফেরেন। এরপর উইকেটে টিকে থাকার চেষ্টা করেন রোহান ও শাহজাদ। তবে, পঞ্চম ওভারে মাশরাফি ফিরিয়ে দেন ১৮ রান করা রোহানকে। মুস্তাফিজই ক্যাচ নিয়ে ফেরান রোহানকে।

ষষ্ঠ ওভারে শাইমান আনোয়ারকে ফেরান ম্যাশ। তার দুর্দান্ত ডেলিভারিতে পয়েন্টে দাঁড়ানো মাহামুদুল্লাহ রিয়াদ বামদিকে ডাইভ দিয়ে অনবদ্য এক ক্যাচ লুফে নেন। দলীয় ৩৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় আমিরাত। অষ্টম ওভারের প্রথম বলে মুস্তাফিজ ফেরান শাহজাদকে। নিজের বলে এবার নিজেই ক্যাচ নেন তিনি। পরের বলেই ফিরিয়ে দেন স্বপ্নীল পাতিলকে। দুই ব্যাটসম্যানই মুস্তাফিজের মায়াবী কাটারে পরাস্ত হন। তবে, হ্যাটট্রিক থেকে বঞ্চিত হতে হয় বিশ্বের বাঘাবাঘা ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো মুস্তাফিজকে।

১১তম ওভারে ফেরেন আমিরাতের দলপতি আমজাদ জাভেদ। পরের ওভারে সাকিবের ঘূর্ণিতে বোকা-বনে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ফাহাদ তারিক। ১৩তম ওভারে মাহামুদুল্লাহ রিয়াদ ফিরিয়ে দেন দুই রান করা সাকলাইন হায়দারকে।

১৬তম ওভারে তাসকিন শিকারে ফেরেন ৩০ রান করা মুহাম্মদ উসমান। ৩০ বলে ইনিংস সাজানো উসমানকে বোল্ড করেন তাসকিন। ১৮তম ওভারে সাকিবের ঘূর্ণিতে স্ট্যাম্পিং হন রাজা। ১৭.৪ ওভারে ৮২ রানেই গুটিয়ে যায় আমিরাত।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলে নেন তাসকিন, মুস্তাফিজ, মাশরাফি, মাহামুদুল্লাহ। আর একটি করে উইকেট দখল করেন আল আমিন ও সাকিব।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নুরুল হাসান, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

আরব আমিরাত একাদশ: আমজাদ জাভেদ, মুহাম্মদ কলিম, রোহান মুস্তাফা, শাইমান আনোয়ার, মোহাম্মদ শাহজাদ, মুহাম্মদ উসমান, সাকলাইন হায়দার, স্বপ্নীল পাতিল, আহমেদ রাজা, মোহাম্মদ নাভীদ, ফাহাদ তারিক।





আন্তর্জাতিক এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)