বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » সড়কের নির্মাণ কাজ ফেলে রাখার প্রতিবাদে মানববন্ধন
সড়কের নির্মাণ কাজ ফেলে রাখার প্রতিবাদে মানববন্ধন
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি-দপদপিয়া সড়কটির নির্মাণ কাজ ফেলেরাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় সড়কের খোজাখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি পথচারীরাও অংশ নেয়।
মানববন্ধন চলাকালে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সড়কটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণ কারীরা। জনদুর্ভোগের শিকার স্থানীয় যুবকরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কামরুল মৃধা, ইসমাইল তালুকদার ও সাইফুর রহমান তুর্য্য। বক্তারা অভিযোগকরেন, বিভাগীয় শহর বরিশালের সঙ্গে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ নলছিটি-দপদপিয়া সড়কটি প্রসস্তকরণসহ নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্সকে কাজটি দেওয়া হয়। দুই বছর ধরে ঠিকাদার ঝিমিয়ে ঝিমিয়ে কাজটি করছেন। সড়কের মধ্যে থাকা বিদ্যুতের খুঁটি এখনো অপসারণ করা হয়নি। এ অবস্থায় কাজবন্ধ রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ধুলা বালিতে সড়কটি একাকার হয়ে আছে। দুই বছর ধরে এ সড়ক দিয়ে যাতায়াত কারী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
তাই সড়কটি দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করার দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। আগামী এক মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা।





ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০
ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন