শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথক স্থানে অগ্নিকান্ড
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথক স্থানে অগ্নিকান্ড
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পৃথক স্থানে অগ্নিকান্ড

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ৮.০১মিঃ) গাজীপুরের টেকনগরপাড়া, টঙ্গী, শ্রীপুর ও সফিপুরে পৃথকস্থানে অগ্নিকাণ্ডে স’মিল, কভার্ডভ্যান ও স্টেশনারী মালামালের এবং ঝুটের গুদাম পুড়ে গেছে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে৷
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাসিবুল ইসলাম জানান, ২৭ ফেব্রুয়ারি শনিবার ভোররাতে গাজীপুর মহানগরের টেকনগরপাড়া এলাকায় মাল্টি প্লাস ইন্ডাস্ট্রিজ কারখানার কাগজের রোল ভর্তি একটি কভারভ্যান কারখানায় প্রবেশের সময় ভ্যানের সাথে পাশের বৈদ্যুতিক লাইনের তার আটকে ছিঁড়ে যায় এবং কাভার্ডভ্যানে আগুন ধরে যায়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷ আগুনে কাভার্ডভ্যান ও মালামাল পুড়ে গেছে৷

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সেলিম মিয়া জানান, ২৭ য়ফেব্রুয়ারী শনিবার ভোর পৌনে ৬টার দিকে টঙ্গীর আউচপাড়ার খাঁপাড়া রোড এলাকায় ফারুক মিয়ার ‘আমেনা স’মিল’ ও জহিরুল ইসলামের ‘তামান্না স’মিল’ এবং গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে৷ আগুনে দুই স’মিল, কাঠ ও গাছের গুড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ মোরশেদুল ইসলাম জানান, ২৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত ২টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার কাজি ফিলিং স্টেশনের পাশে নূর পেপার হাউস নামে একটি দোকানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ তাদের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷

আগুনের গুদামের মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ দোকানের মালিক শান্ত নূরের দাবি গুদামে থাকা মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ৷

এদিকে কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, একই রাত ২টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরের বালিরটেক এলাকায় উন্মুক্তস্থানে রাখা ঝুটে কে বা কারা আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)