শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ১বিঘা জমির পেয়ারা বাগান কেটে সাবাড়
ঝিনাইদহে ১বিঘা জমির পেয়ারা বাগান কেটে সাবাড়

ঝিনাইদহ জেলা প্রতিনিধি ::ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের এক ব্যক্তির ১ বিঘা জমির পেয়ারা গাছ রাতের অন্ধকারে কেটে সাবাড় করে দিয়েছে দূর্বত্তরা ৷ পুলিশ জানতে পেরে কোটচাঁদপুর থানার সেকে অফিসার এস আই জয়নাল ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ এ ব্যপারে পিয়ারা বাগান মালিক আজিজুল ম-ল ৩জনকে আসামী করে থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ আতিয়ার (২৪) নামের এক আসামীকে গ্রেফতার করেছে ৷ বাগান মালিক কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আজিজুল ম-ল বলেন, মাঠে তার ৩৩ কাঠা পিয়ারা বাগান রয়েছে ৷ শুক্রবার রাতে দুর্বত্তরা বাগানটি কেটে দেয় ৷ শনিবার সকালে বাগানে গেলে দেখতে পাই পিয়ারা বাগানের চার পাশের গাছ কাটা অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে ৷ তিনি আরো বলেন, আমি খুব কষ্ট করে এ বাগানের গাছ গুলি বড় করেছি ৷ সবেমাত্র ফল ওঠা শুরু হয়েছে ৷ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি বিশারতের ছেলে মন্টু, ময়না ও আতিয়ার বাগান কেটেছে বলে দিনি থানায় অভিযোগ করেন ৷ এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেলের এএসপি খান আলি আজম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে ৷ পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷ তিনি জানান, এ অপরাধের কোন ক্ষমা নেই ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)