শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » নাটোরে আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » কৃষি » নাটোরে আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরে আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্তনাটোর  প্রতিনিধি :: আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভার সভাপত্বিত করেন বাংলাদেশ আখচাষী ইউনিয়নের সভাপতি আনছার আলী দুলাল।

বাংলাদেশ আখচাষী ইউনিয়নের জাতীয় পরিষদের বর্ধিত সভায় নেতৃবৃন্দ রাষ্ট্রায়ত্ত্ব চিনিকল বন্ধ করার আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে এসে চিনিকলসমূহ আধুনিকায়ন করে চিনিকল চালু করার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, করোনা দুর্যোগকালে রাষ্ট্রাযাত্ত্ব পাটকলের পর যেভাবে আমলাতান্ত্রিক সিদ্ধান্তে ভরা মৌসুমে চিনিকল বন্ধ করা হয়েছে তা চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। তারা বলেন, কর্মকর্তাদের চুরি, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তাদেরকে শাস্তি না দিয়ে চিনিকল বন্ধ করা মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলার সামিল। সরকারি এই সিদ্ধান্তে চিনিকলের হাজার হাজার শ্রমিক ও কয়েক লক্ষ আখচাষী জীবন-জীবিকা নিয়ে চরম দুর্দশায় নিপতিত হয়েছেন। সরকারি এই পদক্ষেপের কারণে দেশের গোটা চিনিশিল্প, আখচাষীও চিনিশিল্পের শ্রমিকেরা চরম বিপদে পড়েছে। তারা বলেন, চিনিশিল্পে বাংলাদেশের তুলনামূলক সুবিধা রয়েছে। দেশে ২২ লক্ষ টন চাহিদা বিপরীতে এখন দেড় লক্ষ টন চিনিও উৎপাদিত হচ্ছে না। সরকারি এই পদক্ষেপে চিনিশিল্প বন্ধ হয়ে এটা পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে যাবে। নেতৃবৃন্দ জাতীয় চিনিশিল্প ধ্বংসের সকল ষড়যন্ত্র প্রতিহত করে জাতীয় শিল্প ও জাতীয় অর্থনীতি রক্ষায় জরুরী পদক্ষেপ নিয়ে বন্ধ চিনিকল-পাটকল চালু করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আখচাষী ইউনিয়নের কেন্দ্রীয় সংগঠক টিপু বিশ্বাস, ইকবাল কবির জাহিদ, রুবেল বিশ্বাস, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, আতাউর ইসলাম নান্নু, আব্দুল আজিজ, মাহাতাব উদ্দিন, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সোলাইমান হোসেন, শাহিন আলম,আলাউদ্দিন ওমর,সাইফুদ্দিন খান, সামসুল হক, মোফাজ্জল হোসেন মন্জু, মসলেম উদ্দিন, জাহিদুল ইসলাম,সুনীল কুমার, দিগেন্দ্র নাথ, ইসরাইল হোসেন রানা মিয়া ,হাবিবুর বসুনিয়া ও রফিকুল ইসলাম আজাদ প্রমুখ।

জাতীয় পরিষদের বর্ধিত সভায় নেতৃবৃন্দ চিনিশিল্প ও পাটশিল্প-কৃষক ও শ্রমিকদের রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেন।





আর্কাইভ