শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে : সন্তু লারমাকে : বন্ধু মিথ্যাচার করবেন না - দীপংকর তালুকদার
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে : সন্তু লারমাকে : বন্ধু মিথ্যাচার করবেন না - দীপংকর তালুকদার
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে : সন্তু লারমাকে : বন্ধু মিথ্যাচার করবেন না - দীপংকর তালুকদার

---
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষযক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার পিসিজেএসএস নেতা সন্তু লারমাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, বন্ধু মিথ্যাচার করবেন না; যদি মিথ্যাচার করেন তাহলে জিহ্বা টেনে ছিড়ে ফেলা হবে ৷ আপনার মনোনীত নেতা বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার ৯ ই ফেব্রুয়ারী জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন পর্বে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ; ৮০ ভাগ চুক্তি সম্পাদান করার জন্য ৷ আমরা আশা রাখি ভবিষ্যতে আর ২০ ভাগ চুক্তি বাস্তবায়ন করবেন ৷ আপনার প্রতিনিধি এক কথা বলে, আপনি এক কথা বলেন, আসলে আপনার মিথ্যাচার করা ছাড়া আর কোন কাজ নেই ৷ এ ধরনের মিথ্যাচার করা হলে ভবিষ্যতে সমুচিত জবাব দেওয়া হবে ৷ তিনি আরো বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে বোকা বানানো যাবে না ৷ মানুষ বুঝতে শিখেছে, অস্ত্র বাজদের কিভাবে মোকাবেলা করতে হয় ৷ জনতার জোয়ার যেদিন ফুঁসে উঠবে সেদিন পালানোর পথ খুঁজে পাবেন না ৷ “বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সকল অগ্রযাত্রায় নারীদের সম্পৃক্ত করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা আওয়ামীলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে রাঙামাটি মহিলা আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দীপংকর তালুকদার এসব কথা বলেন৷মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেসমিন ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে এবং যুগ্মসম্পাদক ও জেলা পরিষদ সদস্য জেবুন্নেছা রহিমের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা,সদস্য জাহিদ আকতার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, কৃষকলীগ নেতা উদয় শংকর, ৭,৮,৯, নবনির্বাচিত পৌর মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর জুবাইতুন নাহার, ১,২,৩, এর কাউন্সিলর রূপসী দাশ প্রমুখ ৷

দীপংকর আরো বলেন, পাহাড়ে চাঁদাবাজি করে চাঁদাবাজ হওয়া যায় কিন্তু জন মানুষের নেতা হওয়া যায় না ৷ পাহাড়ি নারীদের আওয়ামীলীগের যোগদানে সাহসিকতার প্রশংসা করে বলেন, আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসার দাবিদার ৷ সকল ভয় ও প্রতিবন্ধিকতাকে এড়িয়ে আওয়ামীলীগে যোগদান করার জন্য ৷ তিনি বলেন, আওয়ামীলীগের কোন নেতা পাহাড়ি সংগঠন জেএসএসে যোগদান করেন না কিন্তু জেএসএসের নেতা ও সমর্থকরা আওয়ামীলীগের পতাকা তলে সামিল হয় ৷ কারণ আওয়ামীলীগ অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাস করে ৷ এ দলে সকল জাতি,বর্ণ, গোত্র নির্বিশেষে গণ মানুষের অধিকার আদায়ে কাজ করে ৷ তিনি আরো বলেন, নারীদের উন্নয়নের জন্য বর্তমান সরকার অত্যন্ত দায়িত্বশীল ৷ নারীদের এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর ৷ বক্তব্য শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)