শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি পৌরসভার বিদায়ী মেয়র এর সংবাদ সম্মেলন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি পৌরসভার বিদায়ী মেয়র এর সংবাদ সম্মেলন
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি পৌরসভার বিদায়ী মেয়র এর সংবাদ সম্মেলন

---

ষ্টাফ রিপোর্টার :: ‘ যা কিছু করতে পেরেছি তা জনগণের জন্যই করেছি এবং যে টুকু করতে পারিনি তার দায়ভারও আমরা স্বীকার করছি ৷ তবে আমরা স্বস্তিবোধ করছি যে বিগত পাঁচ বছর দায়িত্ব পালনকালীন সময়ে আমরা আমাদের সাধ্যমতো রাঙামাটি পৌরবাসীর জন্য উন্নয়নের চেষ্টা করে গেছি ৷ এর ফসল হিসেবে বর্তমানে রাঙামাটি পৌরসভার উন্নয়নের জন্য প্রায় এক শ’ কোটি টাকার অনুমোদনকৃত প্রকল্প রেখে যেতে পারছি আমরা ৷ রাঙামাটি পৌরসভার বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী (ভূট্টো) এভাবেই সাংবাদিকদের সামনে তার শেষ অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার দায়িত্ব পালনকালীন সময়ে যে প্রতিবন্ধকতাগুলো আমরা মোকাবেলা করেছি তা নিতান্তই রুঢ় বাস্তবতা ৷ তবে এর মাঝেও বিভিন্ন দাতাগোষ্ঠী এবং মন্ত্রণালয়ের দারে দারে ঘুরে আমরা যে প্রকল্পগুলো অনুমোদন করিয়ে আনতে পেরেছি তা নিতান্ত কম নয় ৷ শনিবার পৌরসভা কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে এক চা চক্রে মিলিত হয়ে মেয়র তার বিদায়কালীন সময়ে কি রেখে যাচ্ছেন তিনি তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন ৷ এ সময় তিনি জানান, ইতোমধ্যে তিনি ইউজিপ তথা ‘শহর এলাকায় গণতন্ত্রের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ১৫ কোটি ৭২ লক্ষ টাকার টেন্ডার আহ্বান করেছি ৷ এ সংক্রান্ত অর্থ ইতোমধ্যেই ছাড় করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ এ ছাড়া রাঙামাটি পৌরসভায় একটি আধুনিক মিলনায়তনসহ (টাউনহল) পৌরভবন নির্মাণ করার জন্য ইতোমধ্যে ২ কোটি ৮৯ লক্ষ ৩৮ হাজার টাকার একটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ করে কার্যাদেশ প্রদান করা হয়েছে ৷ এর বাইরে ইউজিপ প্রকল্পে প্রস্তাবিত প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরো ৭৫ কোটি টাকা এবং ফিসারী ঘাট থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত সংযোগ সড়কে সিম্বল অব রাঙামাটি নামে একটি পর্যটন নির্ভর সৌন্দর্য বর্ধনমুলক প্রকল্পও চুড়ান্ত পর্যায়ে রয়েছে ৷ ৪২ কোটি টাকা ব্যয় সাপেক্ষ এই প্রকল্পের কাজও শীঘ্রই শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী (ভূট্টো)  ৷মেয়র বলেন, আমরা রাঙামাটিকে একটি আলোকিত দুর্গন্ধমুক্ত পর্যটন শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম ৷ আমি এই লক্ষে কাজ করে গেছি ৷ কাজ শেষ করে যেতে না পারলেও আজ স্বস্তিবোধ করছি যে, এই প্রকল্পগুলো চুড়ান্ত করে পরবর্তী পরিষদের জন্য রেখে যেতে পারছি ৷ মেয়র বলেন, এর বাইরে আমরা গত পাঁচ বছর ছোটখাট যে উন্নয়ন কাজগুলো করেছি যা জনগণের নজরে রয়েছে ৷ যে কোনো সময় যে কেউ এ ব্যপারে জানার জন্য আমার কাছে আসতে পারেন বা আমাকে ডাকতে পারেন ৷ আমি সাধ্যমতো ব্যখ্যা দিতে প্রস্তুত থাকবো ৷ নতুন মেয়রকে একটি মেধাবী নেতা উল্লেখ করে বলেন আমার বিশ্বাস তিনি এই পৌরসভাকে আরো সুন্দর নগর হিসেবে দাঁড় করাতে পারবেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)