শিরোনাম:
●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসার পিতা অনন্ত বিহারী খীসার মৃত্যুতে শোক প্রকাশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসার পিতা অনন্ত বিহারী খীসার মৃত্যুতে শোক প্রকাশ
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসার পিতা অনন্ত বিহারী খীসার মৃত্যুতে শোক প্রকাশ

---সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা আজ ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসার পিতা অনন্ত বিহারী খীসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারে তার বিশাল অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অনন্ত বিহারী খীসা ছিলেন একজন অত্যন্ত সৎ, নীতিবান, প্রজ্ঞাবান, একনিষ্ঠ ও আদর্শ শিক্ষক। তার জীবনাচার ও কর্ম অনেকের কাছে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

তাকে একজন রাজনীতি ও সমাজ সচেতন গুণী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, ‘অনন্ত বিহারী খীসা ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং জেল খেটেছিলে। বিশেষ করে ১৯৫০ দশকের শেধার্ধে পাহাড়ি ছাত্রদের সংগঠিত করতে ও জাতীয় চেতনার বিকাশ ঘটাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

এছাড়া পরবর্তী জীবনে শিক্ষা পেশায় জড়িত থাকার সময়ও তিনি বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানে ভূমিকা রেখেছিলেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

তারা অনন্ত বিহারী খীসাকে একজন বড় মাপের ব্যক্তিত্ববান মানুষ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি বিভিন্ন সময় পাহাড়ি জনগণের উপর শাসকগোষ্ঠীর অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন এবং অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিতদের নানাভাবে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

শিক্ষা, সমাজ ও জাতীয় জীবনের বহু ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি পাহাড়ি-বাঙালি সবার স্মৃতিতে শ্রদ্ধার পাত্র হিসেবে বেঁচে থাকবেন বলে তারা মন্তব্য করেন এবং বলেন তার মৃত্যুতে জনগণ একজন বড় অভিভাবককে হারিয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়ি সদরের অনন্ত মাষ্টার পাড়ার নিজ বাড়িতে আজ বৃহস্পতিবার দুপুরে অনন্ত বিহারী খীসা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)