বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের সহকারী কমিশনারের ওপর হামলাকারী গ্রেফতার
রাউজানের সহকারী কমিশনারের ওপর হামলাকারী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের সর্তা খাল থেকে অবৈধ ভাবে বালু উঠানোর বিরুদ্ধে গত ২২ ফেব্রুয়ারি অভিযান চালানোকালে রাউজানের সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমার ওপর হামলায় নেতৃত্বদানকারী দুই সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে। দুই সন্ত্রাসী হচ্ছে ফটিকছড়ির বালু খেকো কামাল উদ্দিন (৩৯) ও তার সহযোগী জমির উদ্দিন। তাদের আটক করে রাউজান থানা পুলিশ ফটিকছড়ি পুলিশের সহযোগীতায় আসামীদের বাড়ি থেকে। আজ ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বালু খোকো সন্ত্রাসী কামাল উদ্দিন ফটিকছড়ি উপজেলার ১৮ নং ধর্মপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আধারমানিক গ্রামের কুম্ভার বাড়ির মৃত খায়রুল ইসলাম খানের পুত্র। তার সহযোগী জমির উদ্দিন (৩১) রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আবুল হোসেন চৌধুরী বাড়ির মো. খায়রুল বশর চৌধুরী মেম্বারের পুত্র। রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই জনকে আজ ২৫ ফেব্রুয়ারী দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ