শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ মার্চ ২০২১
প্রথম পাতা » কৃষি » ৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই, ক্ষতি ৪ কোটি
প্রথম পাতা » কৃষি » ৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই, ক্ষতি ৪ কোটি
সোমবার ● ১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই, ক্ষতি ৪ কোটি

ছবি: সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগে ৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। রবিবার বিকেলে এ আগুন জ্বলতে দেখে এলাকার শতশত পানচাষি একত্রে মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এমনকি মসজিদের মাইকে পন বরজে আগুন লাগার খবর প্রচার করলে এলাকাবাসি ও হরিণাকুন্ডুতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে শিতলী গ্রামের প্রায় ৪৫ জন কৃষকের ৭৫ বিঘা জমির পানক্ষেত পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে হরিণাকুন্ডুতে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ আয়ুব হোসেন চৌধুরী বলেন, পানক্ষেতে যাওয়ার কোন রাস্তা না থাকায় অনেক দেরী হয়ে গেছে। পরে কোন উপায়ন্ত না পেয়ে ফসলের মধ্যদিয়েই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। ক্ষতিগ্রস্থ পানচাষিরা হলেন, ইতাহার লস্কারের ছেলে ঝন্টু, আপিল উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, মোনারের ছেলে রতন আলী, সিরাজের ছেলে মশিউর রহমান, ফজলে করিমের ছেলে সিদ্দিক, গনিরদ্দির ছেলে সেলিম, কুরবান, সাকের আলীর ছেলে টুলুসহ ৪৫ জন কৃষকের পানক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থ এক পানচাষি বলেন, আমারসহ আমাদের এলাকার পানচাষিরা সর্বশান্ত হয়ে গেল। সরকার যদি আমাদের পাশে না দাড়ায় তাহলে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। আগুনের সংবাদ পেয়ে হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও কৃষি কর্মকর্তা হাফিজ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পানচাষিদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কালীগঞ্জ ও মহেশপুর পৌর নির্বাচনে বেসরকারি ভাবে আ’লীগের জয়
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা। সন্ধ্যা ৭ টার দিকে জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কালীগঞ্জ পৌরসভায় ১৯ হাজার ৩’শ ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ¦ মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান পেয়েছেন ২ হাজার ৮১৬ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের নুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪’শ ৭১ ভোট। নির্বাচনে কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪০ হাজার ৫’শ ৭৭ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে পৌরসভার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। একটি ঘটনা ছাড়া দিনব্যাপী শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে মহেশপুর পৌরসভা নির্বাচনে ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুর রশিদ খান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫’শ ৯৮ ভোট। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট পেয়েছেন, সতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা কিরন পেয়েছেন ৯’শ ৩৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাহাবুর রহমান পেয়েছেন ৪’শ ৭২ ভোট। এর আগে দুপুর ১ টার দিকে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু।

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর জয়
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শেফালী বেগম। ২ লাখ ৮৮ হাজার ২’শ ৫৪ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৮’শ ১৬ ভোট পেয়েছেন। রোববার রাত ৮ টার দিকে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ পেয়েছেন ৪ হাজার ৪’শ ৫২ ভোট ও সতন্ত্র প্রার্থী আনিচুর রহমান আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৯’শ ৭৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা বলেন ১২০টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।কোন প্রার্থী নির্বাচন সংক্রান্ত লিখিত অভিযোগ জানায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে বিকাল সাড়ে ৩ টার দিকে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ। তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি প্রেস বিজ্ঞপ্তি ও সাংবাদিকদের মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বছর ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন এর মৃত্যুতে চেয়ারম্যানের পদ শূন্য হয়। নির্বাচনে তার স্ত্রী শেফালী বেগম নৌকা প্রতিক পান।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ