শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » পুকুরে ডুবে রাউজানে শিশুর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » পুকুরে ডুবে রাউজানে শিশুর মৃত্যু
মঙ্গলবার ● ২ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুকুরে ডুবে রাউজানে শিশুর মৃত্যু

ছবি: সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজানে পুকুরে ডুবে মারিয়া আকতার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হামজার পাড়ার ইব্রাহিম মিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে। মারিয়া ওই এলাকার আরব আমিরাত প্রবাসী গিয়াস উদ্দিন টিপুর কন্যা। নিহত শিশুর চাচা মঈন উদ্দিন বলেছেন আমাদের ঘরের সবাই দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিল। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোজাখুজি করে তার দেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাউজানে প্রবাসী স্বামীর আত্মহত্যা
রাউজান :: স্ত্রী তালাক দেওয়ার পর রাউজানের প্রবাসী স্বামী আলমগীর(২৫)। বার বার চেষ্টা করেছিলেন স্ত্রীকে নিজের ঘরে ফিরে এনে আবার সংসার সাজাতে। প্রথম দফায় সামাজিক বৈঠকে বিচারকদের মধ্যস্থতায় তিনি এব স্ত্রীর সাড়া পেলেও দ্বিতীয় দফায় দেয়া তালাক পেয়ে রাগ অভিমান আর ক্ষোভে ফাঁসীতে ঝুলে আত্মহত্যার পথ বেঁচে নিলেন এই প্রবাসী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার থেকে রাউজান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গহিরা এলাকায় বিল্লাল মিয়ার নতুন বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকার প্রয়াত জুহুরুল ইসলাম প্রকাশ বিল্লাল মিয়ার পুত্র। জানা যায়, গত আড়াই বছর আগে আলমগীরের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় ডাবুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জনৈক প্রয়াত মোহাম্মদ হোসেন এর কন্যা জেরিন আকতারের। বিয়ের তিনমাস পর দুবাই চলে যায় আলমগীর। গত ৮মাস আগে করোনা পরিস্থিতিতে তিনি দেশে ফিরে এসে অর্থনৈতিক সমস্যায় পড়েন। এরপর থেকে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে টানাপোড়ন। এই ধরণের অশান্তির মধ্যে জেরিন একবার স্বামীকে তালাক দিয়ে স্বামীর ঘর ছেড়ে যায়। অন্যায় ভাবে স্ত্রীর তালাকে তখন ক্ষুদ্ধ স্বামী আলমগীর এই নিয়ে ডাবুয়া ইউনিয়ন পরিষদে নালিশী বৈঠক করে। ওই সময় স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী দুই পক্ষের বক্তব্য জেনে জেরিনকে তালাক প্রত্যাহার করে নিতে বলে। দুজনকে শরিয়তের বিধান অনুসারে তওবা করিয়ে জরিনকে আবার স্বামী ঘরে পাঠায়। প্রায় তিন মাস আগে আবারও জেরিন স্বামীর সাথে রাগারাগী করে বাপের বাড়িতে চলে যায়। সেখান থেকে দ্বিতীয় বারের মত স্বামীকে তালাক দেয়ার নোটিশ পাঠায়। এই ঘটনায় বিচলিত হয়ে পড়া স্বামী আলমগীর স্ত্রীর প্রতি রাগ,ক্ষোভ অভিমানে গতকাল মঙ্গলবার নিজের শয়ন কক্ষের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ প্রসঙ্গে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন,‘ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে।





আর্কাইভ