শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে বাস-সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১৭
রাজশাহীতে বাস-সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১৭
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর কাঁটাখালিতে বাস-সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১৭ জন নিহত হয়েছে। এছাড়াও আরও বেশকিছু যাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা বিহঙ্গ টিভিকে নিশ্চিত করছেন।
আজ ২৬ মার্চ দুপুর ২টার দিকে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা কাজে চালাচ্ছেন। আহত দের উদ্ধার করে স্থানীয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ‘প্রতিনিধিকে জানান, ‘দুপুরে রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী লেগুনা রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও লেগুনাটি কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হলে।
এতে মাইক্রোবাসের ভেতরেই একই পরিবারের আগুনে পুড়ে ১১ জন নিহত হন। এছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ছয়জন মারা যান।
তবে এখনো নিহতদের সঠিক পরিচয় নিশ্চিত করা যাইনি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ