শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » নওগাঁ » স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আত্রাইয়ে ঘরে বসেই মিলছে বিদ্যুতের মিটার সংযোগ
প্রথম পাতা » নওগাঁ » স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আত্রাইয়ে ঘরে বসেই মিলছে বিদ্যুতের মিটার সংযোগ
শনিবার ● ২৭ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আত্রাইয়ে ঘরে বসেই মিলছে বিদ্যুতের মিটার সংযোগ

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে এক সময় বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাওয়া ছিল স্বপ্নের মতো। সংযোগ পেতে দিনের পর দিন, মাসের পর মাস অফিসে ঘুরতে হয়েছে। এমনকি বছর পেরিয়ে যেত। অনেক সময় টাকা খরচ করেও বিদ্যুৎ মেলেনি। ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগ ছিল। এখন আর সে পরিস্থিতি নেয়। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঘরে বসেই মাত্র ৫ মিনিট সময় ব্যয় করে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছে। আত্রাই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কোনো হয়রানি ছাড়াই ও স্বল্প খরচে বিদ্যুৎ সংযোগ দিতে ভ্যানগাড়িতে করে তার ও মিটার নিয়ে গ্রাহকের বাড়িতে যাচ্ছেন। বিদ্যুৎ বিভাগের প্রশংসনীয় এ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

শনিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে গ্রাহকের হাতে মিটার তুলে দেন আত্রাই পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. ফিরোজ জামান।

জানা যায়, মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুধু জামানত স্বরুপ ৪’শ পঞ্চাশ টাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদানের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আলোর ফেরিওয়ালার মাধ্যমে ১৬ জন অসহায় হত দরিদ্র পরিবারকে সংযোগ প্রদান করা হয়।

আত্রাই পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. ফিরোজ জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত বাস্তবায়নে মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এ সংযোগ প্রদান করা হলো।





আর্কাইভ