শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা » হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমিরের পদত্যাগ
প্রথম পাতা » ঢাকা » হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমিরের পদত্যাগ
মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমিরের পদত্যাগ

ছবি : সংবাদ সংক্রান্তঅনলাইন ডেস্ক :: পদত্যাগের ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
সোমবার (২৯ মার্চ) রাতে নগরীর ডিআইটি এলাকায় রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সামনে এমন ঘোষণা দেন তিনি। এসময় মাওলানা আব্দুল আউয়াল দলীয় নেতাকর্মীরা তার নির্দেশনা মানছেন না বলেও অভিযোগ তোলেন।
আজ মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে পদত্যাগের ঘোষণার বিষয়টি মোবাইল ফোনে বিভিন্ন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাওলানা আব্দুল আউয়াল নিজেই।
তিনি বলেন, ‘আমি সব মুসল্লির সামনে জানিয়ে দিয়েছি যে, আমি কোনো নেতৃত্বে থাকবো না। আমার নেতৃত্ব না মেনে কর্মীরা কার্যক্রম চালায় সুতরাং নেতৃত্বে থাকার কোনো কারণ নেই। সোমবার কেন্দ্রীয় দোয়া কর্মসূচি ডিআইটি মসজিদে করার কথা থাকলেও দলের কিছু নেতা মিলে দেওভোগ মাদরাসায় সে আয়োজন করেছেন। আমার কথা কেউ শোনে না। আমি আর কোনো দলে থাকতে চাই না। হেফাজত, ওলামা পরিষদ সবকিছু থেকে পদত্যাগ করেছি। মৌখিকভাবে কেন্দ্রে তা জানিয়েছি। তারা লিখিত চাইলে তাও দেব।
আব্দুল আউয়াল বলেন, ‘আল্লাহর ওয়াস্তে বলছি আমি আর দল করবো না। তোমাদের হেফাজতের সাথেও কিছু করবো না। আমি এমনিতেই মসজিদে থাকব। আমি আর কোনো কাজে সরাসরি নেতৃত্ব দিয়ে যাব না। তাদের বলছি, তোমরা যারা অতি উৎসাহীওয়ালা আছো, তোমরা করো যাও। আমার এখন বয়স হয়েছে, অসুস্থ মানুষ, চলাফেরা করতে পারি না, তাই আমি আর হেফাজতের নেতৃত্ব দেব না। আমি কর্মী হিসেবে থাকব, নেতৃত্বের মধ্যে নাই। সংবাদ সম্মেলন কইরা ইস্তফা দিয়া দিব। আমি আর হেফাজতের নেতৃত্ব দেব না। যার কারণে আজকে দোয়া ছিল ডিআইটি মসজিদে সেটা না করে তারা দোয়ার আয়োজন করছে দেওভোগ মসজিদে। এটা কইরা তারা অটোমেটিক আমারে সাইড কইরা দিছে। এমন নেতা দিয়া তাগো চলবো না। আমিও আল্লাহর ওয়াস্তে নেতৃত্ব ছাইড়া দিলাম। শবে বরাতের রাত্রে আপনাদেরকেও আমি জানায় দিলাম ইস্তফা দিয়ে দিচ্ছি। হেফাজতের আমির বা কোনো কিছু দরকার নাই। যতদিন বেঁচে আছি সাধারণ মুসল্লি হিসেবে থাকবো। আমার পক্ষ থেকে কোনো কর্মসূচিতে আপনাদের কাছে ডাক আসবে না। অন্যান্য যারা আছে তারা ডাক দিবে। তাদের ডাকে আপনারা আসবেন।
মাওলানা আব্দুল আউয়াল আরও বলেন, তারা আমারে বলতাছে কেন আমি ব্যারিকেড ভেঙে তাদের নিয়ে মিছিলে গেলাম না। আমি যদি তাদের নিয়ে বের হইতাম তাইলে লাশ পড়ে যাইতো কয়েকটা। ডিআইটি মসজিদের যে গ্লাসগুলা আছে একটা গ্লাসও আস্ত থাকতো না, যদি বাইর হইতাম। পরে সবাই বলতো এরে কে বলছে নেতৃত্ব দিতে। এরে তাড়াতাড়ি এখন থেকে উৎখাত করো এটা বলতো। তখন আইভীও বলবে, অমুক তমুকেও বলবে এরে সরানোতে সুবিধা হইছে। যদি লাশ পইড়া যাইতো আপনারাও বলতেন এরে কে নেতৃত্ব দিছে মায়ের বুক খালি করতে।
মুসল্লিদের উদ্দেশে বক্তব্যের শেষ পর্যায়ে আব্দুল আউয়াল বলেন, এখন আমি কোন দিকে যাবো? এইদিকেও যেতে পারি না, ওইদিকেও যাইতে পারি না। তাই আমি জিম্মাদারি ছাইড়া দিলাম। কোনো সংগঠনের পক্ষ থেকে কখনো আর ডাকবো না। যাদের শক্তি আছে তাদের নেতৃত্বে কাজ করো। আমি তোমাদের সাথে থাকবো।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ